পথের কাঁটা সরাতে ছক! পুকুরে তলিয়ে গেল গাড়ি, মৃত্যু মহিলার, গ্রেফতার স্বামী

Share:

নিজস্ব প্রতিনিধি, মেমারি : ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে এক দম্পতি। গাড়ি নিয়ে বাড়ি ফেরার পথে পূর্ব বর্ধমানের মেমারি থানার ঘোষপাড়া এলাকায় সেটি পুকুরে পড়ে যায়। ডুবে যাওয়া গাড়ি থেকে দরজা খুলে সাঁতরে পাড়ে চলে আসেন স্বামী মফুজুল। কিন্তু তাঁর স্ত্রী আশা (৩৫) রক্ষা পায়নি। মৃতার পরিবারের অভিযোগ, চক্রান্ত করে খুন করা হয়েছে আশাকে। এই ঘটনায় গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে, শুক্রবার রাতে  মেমারি থানার ঘোষপাড়া এলাকার একটি পুকুরে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় গাড়িটি। সেই গাড়ির দরজা খুলে সাঁতরে পাড়েও চলে আসে স্বামী মফিজুল। কিন্তু ওই গাড়িতে থাকা স্ত্রী ডুবে যান। রাতে স্থানীয় ও পুলিশের সহযোগীতায় মফুজুলের স্ত্রী আশাকে উদ্ধার করা হয়। তাঁর দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। তবে এই ঘটনাকে দুর্ঘটনা বলে মানতে নারাজ মৃতার পরিবার। মফিজুলের বিরুদ্ধে পরিবারের অভিযোগ, বিবাহবর্হিভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন মফিজুল। তাই পরিকল্পিত ভাবে ডুবিয়ে খুন করা হয়েছে তাঁদের মেয়েকে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। আশার দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। তারপরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।

দুর্ঘটনার তত্ত্ব মানতে নারাজ পরিবার। জানা যায়, ১৫ বছর আগে বিয়ে হয়েছিল মফিজুল ও আশার। এই দম্পতির এক সন্তানও রয়েছে। তাঁদের অভিযোগ, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই পথের কাঁটা সরাতে চেয়েছিল মফিজুল। সেই কারণে পরিকল্পনা করেই এই ঘটনা ঘটানো হয়েছে। ইতিমধ্যেই পরিবারের অভিযোগের ভিত্তিতে মফিজুলকে গ্রেফতার করেছে পুলিশ। আসল কারণ জানতে চলছে তদন্ত।

হাতে কোথায় থাকে রাহু রেখা? কোন চিহ্নকে বড় সমস্যার ইঙ্গিত বলে ধরা হয়, জানুন

বুধের উল্টো চালে ৪৮ ঘণ্টার মধ্যেই ভাগ্য বদলে যাবে ৩ রাশির জাতকদের

শুক্রে বড় বিপদে আশঙ্কা, কাছের মানুষের হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা, জানুন রাশিফল

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭

সৌদি আরবের জেলে মৃত্যুর প্রহর গুনছে ২০ বাংলাদেশি, কী শাস্তি জানে না জেদ্দার বাংলাদেশ দূতাবাস

শুধু পুজোতেই মিলবে না ফল, কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মীর কৃপা পেতে মানুন ১০ টোটকা

দীপাবলির পর কেতুর গোচর, ভাগ্য চমকাবে ৬ রাশির জাতকদের

তোলা দিতে না চাওয়ায় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে মারল দুষ্কৃতীরা

লাড্ডু নিয়ে বসিরহাটে লঙ্কাকাণ্ড! পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল পুলিশ-আধা সেনা

‘দুসরা’ ছবি মুক্তিতে বাধা রইল না, সৌরভ গঙ্গোপাধ্যায়ের আর্জিতে সাড়া দিল না দিল্লি হাইকোর্ট

জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব এলে কী পদক্ষেপ? বড় ঘোষণা ওম বিড়লার

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে

জুঁই-অনন্যাদের পুরভোটে টিকিট নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য