বানারহাটে হাতির হানায় মৃত্যু প্রৌঢ়ার

মঙ্গলবার রাতে এই ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতির হানায় ফের মৃত্যুর ঘটনা (Elephant Attack)। এবার জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার বানারহাট ব্লকের চানাঢিপা এলাকার এক প্রৌঢ়াকে  শুঁড়ে পেঁচিয়ে আছড়ে মারল দাঁতাল। মঙ্গলবার রাতে এই ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় এলাকায়।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নিহত প্রৌঢ়ার নাম মণি ওঁরাও। বয়স ৫৫ বছর। মঙ্গলবার রাতে খাওয়া দাওয়ার পর জল খেতে বাইরে এসেছিলেন। সেই সময় বিশাল আকৃতির বুনো হাতি তাঁকে শুঁড়ে তুলে নিয়ে আছাড় মারে। ঘটনার পর স্থানীয়রা তড়িঘড়ি ছুটে আসেন, হাতিটিকে তাড়া করে গুরুতর আহত অবস্থায় মণিকে উদ্ধার করেন তাঁরা। প্রথমে তাঁকে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান তাঁরা। যদিও শেষরক্ষা হয়নি। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

অন্যদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের কর্মীরা। তাঁরা নিহতের পরিবার এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন। সরকারি নিয়ম অনুযায়ী নিহতের পরিবারকে আর্থিক সাহায্য করা হবে বলে বন দফতরের তরফে আশ্বাস দেওয়া হয়েছে। উল্লেখ্য এর আগেও একাধিকবার জলপাইগুড়ি জেলায় হাতির হানায় মৃত্যুর ঘটনা ঘটেছে। মূলত খাবারের অভাব হলে বুনো দাঁতালের দল লোকালয়ে চলে আসে। আর তার সামনে পড়ে গেলে মৃত্যু হয় সাধারণ নিরীহ মানুষের।

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ