আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নাগরদোলায় চুল আটকে মাথার খুলি উপড়ে মৃত্যু তরুণীর

Large Ferris wheel against evening sunset sky in Ras al Khaimah emirate of the United Arab Emirates

নিজস্ব প্রতিনিধি: নাগরদোলায় চড়তে চড়তে মর্মান্তিক পরিণতি হল তরুণীর। নাগরদোলায় চড়ার সময় মাথার চুল আটকে মাথার খুলি উপড়ে ২৫ ফুট উচ্চতা থেকে নীচে পড়ে মৃত্যু হল তরুণীর। শুক্রবার বাঁকুড়া জেলার এক্তেশ্বরে এই ঘটনা ঘটেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম প্রিয়ঙ্কা বাউড়ি। ভাদুল গ্রামের বাসিন্দা ছিলেন। শুক্রবার গাজনের মেলা দেখতে গিয়েছিলেন তিনি। মেলায় নাগরদোলায় উঠেছিলেন খোলা চুলে। এরপর চলন্ত নাগরদোলায় লোহার বেয়ারিংয়ের খাঁজে চুল আটকে যায়। খুলি সমেত সেই চুল উপড়ে গিয়ে নীচে পড়ে যান প্রিয়ঙ্কা।

প্রত্যক্ষদর্শীদের দাবি, নাগরদোলা ঘোরার সময় প্রিয়ঙ্কার খোলা চুল আটকে যায় নাগরদোলার বেয়ারিং এর সঙ্গে। এরপর আসন থেকে ছিটকে মাটিতে পড়ে যান প্রিয়ঙ্কা। দ্রুত তাঁকে উদ্ধার করেন স্থানীয়রা। চিকিৎসার জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাঁকে স্থানান্তর করা হয়। বাঁকুড়া থেকে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। ইতিমধ্যে বাঁকুড়া সদর থানার পুলিশকে ঘটনার বিষয়ে জানানো হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

বেহুলা লখিন্দরের কাহিনী বিজড়িত পুরাতন মালদার দেবকুন্ডকে ঘিরে গন্ধেশ্বরী মাতার পুজো

মালদায় গণনা কেন্দ্রে কী করতে হবে দলীয় কর্মীদের নির্দেশ দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব

সোমবার গণনার দিন কলকাতা সহ গোটা বঙ্গে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ

গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই জরুরি শুনানি

ভাঙড়ে হিংসার আগুন, তৃণমূল কর্মীর দোকান পুড়ে ছাই, দফায় দফায় বোমাবাজি

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ