চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বরানগর ব্রিজের কাছে রেললাইন পার হতে গিয়ে মর্মান্তিক মৃত্যু মহিলার

নিজস্ব প্রতিনিধি: বরানগরে ফের রেল দুর্ঘটনায় প্রাণ গেল এক মহিলার। শুক্রবার সকাল প্রায় নটা নাগাদ বরানগর সিসিআর ব্রিজ সংলগ্ন রেললাইনে চলন্ত ডাউন শান্তিপুর লোকালের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। মৃতা স্থানীয় এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শীদের প্রাথমিক অনুমান, লাইন পারাপারের সময় অসাবধানতার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

এদিকে এই ঘটনা নতুন নয় বলেই দাবি স্থানীয়দের। কয়েক দিন আগেই মালদহ জেলার ইংরেজবাজারের বড় সাঁকো এলাকায় রেললাইন পার হতে গিয়ে কলকাতাগামী একটি মালগাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক ব্যক্তির। সেই ঘটনার পরও সাবওয়ে বা নিরাপদ পারাপারের ব্যবস্থা না থাকায় ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। রেল পুলিশ দেহ উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজে ময়নাতদন্তে পাঠালেও মৃতের পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয়দের অভিযোগ, সাবওয়ে না থাকায় বাধ্য হয়েই রেললাইন দিয়েই যাতায়াত করতে হয়, আর তার ফলেই বারবার প্রাণহানির ঘটনা ঘটছে।

আরও পড়ুন: আফগানিস্তানের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা! নিহত ১৩৩ জন, দাবি পাকিস্তানের

এর আগে সপ্তাহখানেক আগে উত্তরপাড়া স্টেশন সংলগ্ন এলাকায় রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় এক স্কুল শিক্ষিকার। নিহত শিক্ষিকার নাম সরবজিৎ কৌর (৩২)। চন্দননগর থেকে পিকনিক সেরে ফেরার সময়ই ঘটে সেই দুর্ঘটনা। ধারাবাহিক এই সব ঘটনায় রেললাইনের নিরাপত্তা ব্যবস্থা ও সাবওয়ে নির্মাণের দাবি আরও জোরালো হচ্ছে স্থানীয়দের মধ্যে

Published by:

Share Link:

More Releted News:

সেই পুরনো মেজাজে অধীর, বহরমপুরের অলিতে গলিতে জনসংযোগ কংগ্রেস প্রার্থীর

কংগ্রেসের কার্যালয়ে বিজেপি পতাকা! উত্তেজনা ছড়াল কালিয়াগঞ্জে

হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের, কড়া চিঠি পেশ

গাঁটের কড়ি খরচ করে তেগাছিয়ার নির্দল প্রার্থী ‘দিনমজুর’ অভিজিৎ হাজরা

জোকা ট্রাম ডিপোতে নাকা চেকিংয়ে বাজেয়াপ্ত ৪ লক্ষাধিক টাকা, আটক ৪

SIR-এ বাদ পড়েছে নাম, তবু ভোটের দায়িত্ব সামলাবেন শিক্ষক দম্পতি!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ