ফের সিভিক! চুরির অপবাদ দিয়ে কান ধরে ওঠবস, অপমানে আত্মহত্যা প্রৌঢ়ার

Share:

নিজস্ব প্রতিনিধি, শান্তিপুর:  কাঠগোড়ায় ফের সিভিক ভলেন্টিয়ার। ফুলচুরির অপবাদে এক প্রৌঢ়াকে কান ধরে ওঠবস করানোর অভিযোগ সিভিক ভলেন্টিয়ার ও তাঁর পরিবারের বিরুদ্ধে। প্রৌঢ়ার কর্মস্থলে গিয়ে হেনস্থা করার অভিযোগ উঠেছে ওই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। অপমানে ওই প্রৌঢ়া আত্মঘাতী হন বলে অভিযোগ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে নদিয়ার শান্তিপুর থানা এলাকায়।

জানা গিয়েছে, শান্তিপুরের নৃসিংহপুর এলাকার বাসিন্দা প্রতিবেশীর বাড়ি থেকে ফুল তুলছিলেন সরস্বতী দে। মিলন করাতি পেশায় সিভিক ভলেন্টিয়ার বলে জানা গিয়েছে। সরস্বতী দে একজন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী। ফুল তোলার অপবাদ দিয়ে সরস্বতীকে বাজে কথা বলে অভিযুক্ত সিভিকের পরিবারের লোকজন। ওই প্রৌঢ়াকে কান ধরে ওঠবস করানোর অভিযোগ ওঠে। বাড়ি ফিরে কাজে যান সরস্বতীদেবী। সেখানে গিয়েও সিভিকের পরিবারের লোকজন তাঁকে অসম্মান করেন বলে অভিযোগ। তারপরেই শনিবার সকালে ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

মৃতা সরস্বতী দে-র পরিবারের দাবি, অপমানে আত্মঘাতী হয়েছেন তিনি। বাড়ির পাশে গোয়ালঘরেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। শনিবার সকালে পরিবারের লোকজনই তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। সঙ্গে সঙ্গে তাঁরাই পুলিশে খবর দেয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

মৃতার পরিবারের তরফে ওই সিভিক ভলান্টিয়া মিলন সহ তাঁর পরিবারের চার জনের নামে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। তাদের অভিযোগ, সামান্য ফুল তোলার জন্য চুরির অপবাদ দিয়ে প্রৌঢ়াকে চরম অপমান করেছে ওই পরিবার। সেই অপমান সহ্য করতে পারেননি। ওই সিভিক ভলেন্টিয়ারের পরিবার সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। রানাঘাট পুলিশ জানিয়েছে, অপমান জনক কথা বলে হেনস্থা করার অভিযোগ মিলেছে। দেহ ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত চলছে।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি