বধূকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন, উত্তাল ভূপতিনগর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরজি কর, দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের পর এবার পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর। সেখানে এক গৃহবধূকে  বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের পর বিষ খাইয়ে খুন করল দুই যুবক। উঠে এসেছে এমনই এক তথ্য।  এই খবর ছড়িয়ে পড়তেই রবিবার সকালে উত্তেজিত এলাকাবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করেছে।  নিহত মহিলার ছেলে জানিয়েছে, ‘ মায়ের মুখে কাপড় বেঁধে ঘরের পিছন থেকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি মায়ের  মুখ থেকে গ্যাঁজলা বের  হচ্ছে। শরীরে কোন কাপড় ছিল না।‘

স্থানীয় সূত্রে খবর, শনিবার ওই মহিলাকে তুলে নিয়ে গিয়ে   ধর্ষণ করে  প্রতিবেশী দুই যুবক। এরপর এই ঘটনাকে ধামাচাপা দিতে মহিলার মুখে জোর করে বিষ ঢেলে দেয় অভিযুক্তরা। এই খবর জানতে পেরে স্থানীয়রা ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। আর তাতেই উত্তপ্ত হয়ে ওঠে ভূপতিনগর।

আরও পড়ুনঃ প্রোমোটারের রহস্য মৃত্যু, সরকারি আবাসন থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

 রবিবার সকাল থেকেই অভিযুক্তদের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেছে স্থানীয়রা ।  খবর পেয়ে ঘটনাস্থলে  গিয়ে পরিস্থিতি সামাল দেয় ভূপতিনগর থানার বিশাল পুলিশবাহিনী। এরপর উত্তেজিত জনতা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করলে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি  ভূপতিনগরের।

শনিতে আরশোলাদের বিক্ষোভ, দিল্লি জুড়ে যুদ্ধের আবহ, বন্ধ থাকছে ইন্টারনেট

পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

সুবর্ণ সুযোগ, মাত্র ৭,২৪৯ টাকায় মিলছে 32MP ক্যামেরার Realme স্মার্টফোন

শনি-চন্দ্রের মিলনে তৈরি বিষ যোগ, ৩ রাশির জীবনে নেমে আসছে ভয়ঙ্কর বিপদ!

শনির রাশিতে রাহুর গোচর, লাভবান হবেন ৩ রাশির জাতকরা

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

স্নাতক হয়ে ঘরে বসে? ৩,৫৪৮টি শূন্যপদে লোক নিচ্ছে রেল

নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, নৈতিক জয় দেখছেন অধীর

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নবদম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

ছাত্রীদের যৌন হেনস্থার দায়ে জেএনইউয়ের অধ্যাপকের পদ থেকে বরখাস্ত কংগ্রেস সাংসদ

৩৩ বলে ০, ১০ বছর বাদে টেস্ট দলে ফিরে ‘লজ্জার রেকর্ড’ অস্ট্রেলিয়ার ক্রিকেটারের

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা

‘সংখ্যালঘুরা ভোট দিয়েছে, দায়িত্ব আরও বাড়ল,’ বললেন মুখ্যমন্ত্রী