ব্যাঙ্কিং লোনের নামে কোটি টাকার দুর্নীতির শিকার শীপুরের মহিলারা

Share:

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুরঃ ব্যাঙ্কিং লোনের নামে কোটি টাকার আর্থিক দুর্নীতির ঘটনা ঘটলো পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের শীপুরে। অভিযোগ উঠেছে, শীপুরের বাসিন্দা পুষ্প শিট এবং তাঁর স্বামী গৌতম শিটের বিরুদ্ধে এলাকার মহিলাদের ব্যাঙ্কিং লোন পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি টাকা তছরূপ করেছে। জানা যায়, পুষ্প শিট এলাকার মহিলাদের বিভিন্ন ব্যাংকের লোন পাইয়ে দিতে সাহায্য করতো। তার পরিবর্তে লোনের অর্ধেক টাকা নিজেই নিয়ে নিত।

সেই টাকা পুষ্প নিজে ব্যাংকে শোধ করে দেবে বলে এলাকার মহিলাদের প্রতিশ্রুতি দিত। গ্রামের সাধারণ গৃহবধূরা বিষয়ের গুরুত্ব না বুঝে ঐ অভিযুক্ত মহিলার কথায় বিশ্বাস করে টাকা পয়সার দিয়ে দিতো । কিন্তু কিছুদিন আগে গ্রামের মহিলাদের কাছে ব্যাংকের নোটিস আসার পরে এলাকার মহিলারা জানাতে পারেন লোনের কিস্তির কোনো টাকা জমা পড়েনি। এই ঘটনার পরেই পুষ্পের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখান শুরু করে স্থানীয় এলাকার মহিলারা।

জানা গিয়েছে, দিন ১৫ আগেই পুষ্প শিট এবং তাঁর স্বামী গৌতম শিট এলাকায় ফিরেছেন। এদিন মহিলার বাড়ি থেকে প্রচুর ব্যাংকের নথিপত্র উদ্ধার করে এলাকার প্রতারিত মহিলারা। এই ঘটনার পরেই প্রতারিত মহিলারা টাকা ফেরতের দাবীতে বিক্ষোভ শুরু করে। ইতিমধ্যেই এগরা থানায় লিখিত অভিযোগ জানায় প্রতারিত মহিলারা। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে এগরা থানার পুলিশ। এই ভয়াবহ ঘটনার জেরে গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক ।

ফের বাড়ল সোনা-রুপোর দাম, জেনে নিন আজকের লেটেস্ট দর

আইএমডি জানাল ৪ জুন শুরু হবে মৌসুমি বৃষ্টি, কেরালায় জারি ভারী বৃষ্টির সতর্কতা

বিশ্বকাপ চলাকালীন হোটেলের ২০২ নম্বর রুমে থাকবেন মেসি, কারণ‌ জানেন?

কোমরে দড়ি বেঁধে তাম্রলিপ্ত পুরসভায় নিয়ে যাওয়া হল প্রাক্তন চেয়ারম্যান চঞ্চল খাঁড়াকে

ইন্সটাগ্রামে আখ বিক্রেতার অনুসারীর সংখ্যা দেখে তাজ্জব নেটদুনিয়া

হেলমেট মাথায় আদালত চত্বরে হাজির তৃণমূল নেতা খোকন দাস

‘দীর্ঘদিন দেশের হয়ে খেলতে চাই’, নিজের স্বপ্নের কথা জানালেন বৈভব

ডিম ও বেকিং ছাড়া সহজেই বানিয়ে ফেলুন ক্রিমি ম্যাঙ্গো আমন্ড পুডিং

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, কবে মিলবে মুক্তি?

আইসক্রিম বানাবেন, কিন্তু কোন আমে আসবে আসল ক্রিমি টেক্সচার জানেন কী?

লক্ষ্মীর ভান্ডারের বিরাট দুর্নীতি, নদিয়ায় প্রায় দু’শো জন পুরুষের নাম ফাঁস

অগ্ন্যাশয় ক্যান্সারের চিকিৎসায় নয়া দিগন্ত, বেঁচে থাকার সময় দ্বিগুণ করতে পারে নতুন ওষুধ