আবাসের ঘর, ১০০ দিনের টাকা, তার পর SIR! ফলতায় কমিশনের পর্যবেক্ষককে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের

Share:

নিজস্ব প্রতিনিধি, ফলতা : আগে আবাসের ঘর, ১০০ দিনের টাকা দেওয়া হোক। তারপর  SIR করুক। বৃহস্পতিবার ফলতায় কমিশনের পর্যবেক্ষককে ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। বিগত ৩ বছর ধরে বন্ধ রয়েছে ১০০ দিনের টাকা। এমনই অভিযোগ বার বার তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সাধারণ মানুষও প্রতিবাদ শুরু করেছেন। পলতায় ঝাঁটা দেখিয়ে বিক্ষোভ দেখআনোর অভিযোগ।

দক্ষিণ ২৪ পরগনায় ফলতায় বৃহস্পতিবার গিয়েছিলেন নির্বাচন কমিশনের পর্যবেক্ষক সি মুরুগান। সেখানে এসআইআর-র কাজ কেমন চলছে, কতটা হয়েছে, কত বাকি রয়েছে, কী পরিস্থিতি, সবটা জানতে সেখানে গিয়েছিলেন। কিন্তু বুঝতেও পারেননি, সেখানে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হবে তাঁকে।  এদিন তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা। তাঁরা দাবি জানিয়েছেন, বাংলার আবাস যোজনার ঘর, ১০০ দিনের বকেয়া টাকা আগে দেওয়া হোক। তারপরে, এসআইআর করা হবে।  প্রাপ্য না মিটিয়ে কোনওভাবে এসআইআর নয়, বলে দাবি তুলেছেন কয়েকজন।

ফলতায় গিয়ে মুরুগানের নেতৃত্বে কমিশনের প্রতিনিধিদল এসআইআর-র কাজ নিয়ে জানতে চেয়েছেন। বিএলও ঠিকমতো কাজ করছেন কি না, কোন বুথে কত মৃত ভোটার, সবটাই দেখা হয়েছে। এদিন বিক্ষোভকারীদের অধিকাংশই ছিলেন মহিলা। তাঁরা এসআইআর এবং বিজেপির বিরুদ্ধে স্লোগান দেন। মুখ্যমন্ত্রীর সুরই তাঁদের গলায় শুনতে পাওয়া গিয়েছে। সকলের দাবি, আগে আবাসের টাকা দেওয়া হোক, ১০০ দিনের টাকা দেওয়া গোক, তারপর এসআইআর নিয়ে কাজ হবে। এই ঘটনায় বিরক্ত কমিশনের পর্যবেক্ষক সি মুরুগান। তিনি বলেছেন, উনন্য়নের সঙ্গে এসআইআর-র কোনো যোগ নেই। দুটো আলাদা বিষয়। যদিও এই নিয়ে মন্তব্য করতে রাজি নন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল।

পিছু নেওয়া গাড়িকে দূরে থাকতে বলাই কাল! ভয়ংকর পরিণতি বাইক আরোহী তরুণীর

গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ট্রফি না নেওয়ার কথা আগেই জানিয়েছিল BCCI, ফাঁস এশিয়া কাপ নিয়ে নকভির নাটক

দক্ষিণবঙ্গে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

১০ টাকা থেকে ৫ হাজার! গণেশ পুজোয় ব্যান্ডেলে লাড্ডুর বিক্রির ধুম দেখলে চমকে যাবেন  

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

শনির সাড়ে সাতির কোপ, ৯ অক্টোবর থেকে আগামী ৪০ দিন সতর্ক থাকুন ৩ রাশির জাতকরা

পরিবারে খুশির খবর, গণেশ চতুর্থীতে ৩ রাশির জাতকদের জীবনে বিপদ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস