নবদ্বীপে বিবস্ত্র অবস্থায় মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, নবদ্বীপ: সাত সকালেই নদিয়ার নবদ্বীপে এক অজ্ঞাত পরিচয় মহিলার বিবস্ত্র দেহ উদ্ধার। আর সেই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়। আজ, শনিবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নবদ্বীপের বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনের আপ প্ল্যাটফর্মে। ওই প্ল্যাটফর্মের শেষের দিকে মহিলার মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নবদ্বীপ থানার ও রেল পুলিশ। তারা গিয়ে দেহটি উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় একটি দেশি মদের দোকান রয়েছে। তার পাশেই জঙ্গলে এদিন সকালে মহিলার দেহটি দেখতে পাওয়া যায়। তারপরেই পুলিশকে খবর দেওয়া হয়। স্থানীয়দের দাবি, মৃতা স্থানীয় নন।

আরও পডুন: ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, মহিলার বয়স আনুমানিক ৪০-৪২ বছর। প্রশাসন সূত্রে খবর, মহিলার নাম পরিচয় জানতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন নবদ্বীপের বিজেপি প্রার্থী শ্রুতি শেখর গোস্বামী। তিনি কথা বলেন স্থানীয়দের সঙ্গে, পাশাপাশি তিনি বলেন এই তো নবদ্বীপের শান্তির ছবি, নবদ্বীপে হয়তো এখন দিনে-রাতে বোম পড়ে না কিন্তু একটা চাপা সন্ত্রাস চলছে। মানুষ এর জবাব দেবে। পাশাপাশি এই মৃত্যুর তদন্তেরও দাবি করেন তিনি। নির্বাচনের আগে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

বন্যায় ডুবেছে গোটা গ্রাম, কোলে তুলে নিয়ে সন্তানদের স্কুলে পৌঁছে দিচ্ছেন অভিভাবকরা

বারাকপুর আদালতে নিয়ে যাওয়ার পথে সোমনাথ দে-কে লক্ষ্য করে ডিম-ইট থেরাপি

ফরাক্কার ধসের জেরে নাজেহাল যাত্রীরা, বাতিল কোন ট্রেন? ঘুরপথে চলবে কোনগুলি? রইল তালিকা

‘ভয় পেয়ে কর্তব্য থেকে পিছিয়ে যাব না’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা হাসিনার

বছরে তিনটি করে গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে, ঘোষণা রাজ্য সরকারের

মেট্রিমোনি অ্যাপে কানাডিয়ান পাত্রীর ফাঁদে পড়ে ১.১০ কোটি টাকা খোয়ালেন ব্যবসায়ী

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

এক ইনিংসে জোড়া বিশ্বরেকর্ড, মিতালিদের নজির ভেঙে আপ্লুত স্মৃতি মন্ধানা

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

মেরামতির সময়ে ফের ধস ফরাক্কায়, উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল, দুর্ভোগে যাত্রীরা

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের

গোপালের ভোগে পিৎজা, সুসি সহ ১০০৮ ব্যঞ্জন নিবেদন ইসকন মন্দিরে

রাজ্যের সাংস্কৃতিক উপদেষ্টা হচ্ছেন মিঠুন চক্রবর্তী, নিউটাউন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর