মন্দিরে বসে মদ্যপান, প্রতিবাদ করতেই মহিলাদের উপর চড়াও, উত্তাল হাওড়া

Share:

নিজস্ব প্রতিনিধি: আশ্রম ও মন্দিরে বসে উঠল মদ্যপানের অভিযোগ। প্রতিবাদ করেছিলেন কয়েকজন। তার জন্য কপালে জুটল মার। ভয়াবহ অভিযোগ উঠল হাওড়ায়। এই ঘটনাটি ঘটেছে হাওড়ার ব্যাটরা থানার থানার অন্তর্গত কদমতলার নতুন বাজারে। 

বঙ্গের বিব্বহিন্ন দিকে ছড়িয়ে রয়েছে মন্দির মসজিদ গির্জা। হিন্দুদের কাছে মন্দির অতি পবিত্র জায়গা।  সেখানে বসে কোনও কুকর্মের কথা মানুষ ভাবতেই পারেন না। তেমনই একটি মন্দির রয়েছে কদমতলায়। রয়েছে আশ্রমও। অভিযোগ, ওই মন্দির চত্বরে বসে মদ্যপান করছিল কয়েকজন যুবক। তারই প্রতিবাদ করেন আশ্রমে থাকা মহিলারা। 

প্রতিবাদ করার জন্যই মার খেতে হয় অভিযোগ মহিলাদের। তড়িঘড়ি মহিলারা যোগাযোগ করেন থানায়। কিন্তু থানায় গেলে অভিযুক্তদের সঙ্গে দেখা করে সব মিটিয়ে দেওয়ার নিদান দেয় পুলিশ। কদমতলা নতুন বাজার এলাকার এই ঘটনায় এলাকায় ছড়িয়েছে প্রবল চাঞ্চল্য।

অভিযোগের আঙুল এলাকারই কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে। একাধিকবার থানায় অভিযোগ করলেও কোনও সুরাহা হয়নি বলে দাবি মহিলাদের। তাঁরা পুলিশের বিরুদ্ধে অভিযোগ এনেছেন অভিযুক্তদের সঙ্গ দেওয়ার। মহিলাদের দাবি, থানার একাধিক পুলিশ কর্মীরা দুর্নীতিগ্রস্ত। এমনকি পুলিশে অভিযোগ জানানোর পর দুষ্কৃতীরা আশ্রমে এসে হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে।

অভিযুক্ত মূল দুই ব্যক্তির নাম বাপি ও ছোটু। তাদের সঙ্গে আরও অনেকেই ছিল। এদের বিরুদ্ধে আগেও এলাকার বিভিন্ন কারখানা থেকে প্রোমোটিং, তোলাবাজির অভিযোগ, তোলা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ রয়েছে। কারখানায় গিয়ে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, মারধরের ছবি সিসিটিভি বন্দি হলেও পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগও উঠেছে। যে রক্ষক সেই যদি ভক্ষক হয় তাহলে মানুষ কাকে ভরসা করবে, উঠছে প্রশ্ন।  

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

পাইপলাইন বসানোর কাজ চলাকালীন চুঁচুড়ার রাস্তায় বড়সড় ধস, ছুটে গেলেন এলাকার বিধায়ক

গেরুয়া কুপনে বাস থেকে তোলা আদায়, শোরগোল গুসকরায়

ডিউটি সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, সল্টলেকে মৃত্যু CISF জওয়ানের

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?