এই মুহূর্তে

”বিরোধিতা চললেও SIR চলবে”, ব্যারাকপুরে হুঙ্কার শাহের

নিজস্ব প্রতিনিধি : SIR বিরোধীতা যতই হোক, কাজ চলবে। ব্যারাকপুরের আনন্দপুরী মাঠ থেকে এই বার্তাই দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister) অমিত শাহ (Amit Shah)। SIR আতঙ্কে মৃতদের নিয়ে একটা শব্দও ব্যয় করতে শোনা যায়নি অমিত শাহকে (Amit Shah)।

রাজ্য় জুড়ে SIR কাজ চলছে। গত নভেম্বর থেকে শুরু হয়েছে SIR-র কাজ। এখন চলছে হিয়ারিংয়ের কাজ। এতদিনে প্রায় ১৪১ জনের মৃত্যু হয়েছে। কিন্তু তাঁদের নিয়ে কোনও কথাই শোনা যায়নি স্বরাষ্ট্রমন্ত্রীর (Home Minister) গলায়। আনন্দপুরের আগ্নিকাণ্ডে (Anandapur Fire) মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। কিন্তু SIR আতঙ্কে মৃত বিএলও (BLO) ও সাধারণ মানুষের পরিবারের প্রতি কোনও কথাই বললেন না তিনি। তাঁদের পরিবারের প্রতি সমবেদনাও শোনা যায়নি তাঁর গলায়। আসন্ন বিধানসভা নির্বাচনকে টার্গেট করেছে বিজেপি (BJP)। এদিন তাঁর মুখে শোনা গিয়েছে বাংলা দখলের কথা। মতুয়াদের (Matua) তিনি বলেছেন, ভয় পাবেন না। কেউ তাঁদের অধিকার কেড়ে নিতে পারবে না।  এসআইআর-র বিরোধ যত খুশি কার হোক, সেই কাজ চলছে, চলবে। ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারীদের সরাতেই হবে। তারজন্য  SIR চলবে।

তিনি বলেছেন, গোটা দেশের নিরাপত্তা প্রশ্নের মুখে। এই অনুপ্রবেশ রুখতে হবে। তাঁর অভিযোগ, নদী, নালা দিয়ে যে অনুপ্রবেশ হয়। তাদের আটকানো হয় না। কাঁটাতারের জন্য জমি দেয় না সরকার। কিন্তু ক্ষমতায় এসে ব্যবস্থা নেওয়া হবে। ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যে সীমানার ব্যবস্থা করা হবে। অনুপ্রবেশকারীদের হঠানো হবে। বাকি যাঁরা থাকবে তাঁদের বিজেপির মুখ্যমন্ত্রী (BJP CM) এসে হঠাবে।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলায় মৃত্যু মৎস্যজীবীর

চড়ছে পারদ! ফেব্রুয়ারিতেই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস

ভাঙড়ে পিচ রাস্তার মেরামতির কেমিক্যাল ভর্তি ড্রামে বিস্ফোরণ, গুরুতর আহত ৪ শিশু

শ্যামনগরে গর্ভে শিশু মৃত্যুর ঘটনায় চিকিৎসককে ঘিরে তুমুল বিক্ষোভ, ঘটনাস্থলে পুলিশ

বাদুড়িয়ায় স্বামীকে খুনে অনুশোচনায় স্ত্রী বিষ খেলেন, গ্রেফতার বেড়ে ৩,প্রেমিক BDO জেলে

BDO’ দের পদোন্নতি নিয়ে বড়সড় সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ