শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়

Share:

নিজস্ব প্রতিনিধি: ফিফা বিশ্বকাপের ফাইনালকে ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা এখন চরমে। এবারের  ট্রফি দখলের লড়াইয়ে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপের অন্যতম শক্তিশালী দল স্পেন। এই হাইভোল্টেজ ম্যাচকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে চলছে নানা আয়োজন।  বিশ্বকাপ মানেই শুধু মাঠের লড়াই নয়, আবেগ, উৎসব আর ভালোবাসারও নাম। সেই আবেগই এবার পৌঁছে গিয়েছে মিষ্টির দোকানেও। আর্জেন্টিনার থিমে তৈরি হচ্ছে নানা ধরনের মিষ্টি, আর সেই বিশেষ মিষ্টি কিনতেই দোকানে উপচে পড়ছে ক্রেতাদের ভিড়। এই  অভিনব উদ্যোগ নিয়ে নজর কেড়েছে শিলিগুড়ির একটি মিষ্টির দোকান।

আকাশি-সাদা রঙে সাজানো বিভিন্ন ধরনের মিষ্টিতে যেন ফুটে উঠেছে আর্জেন্টিনার প্রতি সমর্থকদের ভালোবাসা। ল্যাংচা, রসগোল্লা থেকে শুরু করে আরও নানা ধরনের মিষ্টিতে রয়েছে আর্জেন্টিনার ছোঁয়া। ফুটবল আর মিষ্টির এই অভিনব মেলবন্ধন নজর কেড়েছে সকলের। আর্জেন্টিনার একনিষ্ঠ সমর্থক ওই দোকানের মালিক গোটা দোকানটিকেই সাজিয়ে তুলেছেন আকাশি-সাদা রঙে। সাধারণ মানুষের কথা মাথায় রেখে প্রতিটি মিষ্টির দাম রাখা হয়েছে মাত্র ২০ থেকে ২৫ টাকার মধ্যে, ফলে ক্রেতাদের আগ্রহও চোখে পড়ার মতো।  দোকানের চারদিকে শোভা পাচ্ছে আর্জেন্টিনার জাতীয় পতাকা, বিশ্বকাপের স্মরণীয় মুহূর্তের ছবি এবং ফুটবল  তারকা লিওনেল মেসির একাধিক পোস্টার। দোকানে ঢুকলেই যেন মনে হবে, এটি কোনও মিষ্টির দোকান নয়, বরং আর্জেন্টিনার সমর্থকদের এক ছোট্ট ফ্যান জোন।

আরও পড়ুন:  বিশ্বকাপ জয়ের আশায় মেসির মোমের মূর্তিতে পুজো, আসানসোলের শিল্পীর ব্যতিক্রমী উদ্যোগ

ওই মিষ্টির দোকান সূত্রে জানা  গিয়েছে, ফাইনালের আগে বিপুল চাহিদার কথা মাথায় রেখে আগের রাত থেকেই টানা চার থেকে পাঁচ ঘণ্টা ধরে বিশেষ এই মিষ্টি তৈরির কাজ চলে। সকাল হতেই দোকানে ভিড় জমাতে শুরু করেন আর্জেন্টিনা সমর্থকেরা। অনেকে প্রিয় দলের জয়ের প্রার্থনা করে এই বিশেষ মিষ্টি কিনে বাড়ি নিয়ে যাচ্ছেন, আবার কেউ ছবি তুলে সামাজিক মাধ্যমে  শেয়ার করে নিচ্ছেন এই ব্যতিক্রমী উদ্যোগের মুহূর্ত। খেলার উন্মাদনা যে শুধু স্টেডিয়ামে সীমাবদ্ধ নয়, বরং মানুষের উৎসবের অংশ হয়ে উঠেছে, এই আর্জেন্টিনা থিমের মিষ্টির দোকান তারই এক মিষ্টি উদাহরণ। ফুটবলের আবেগ আর বাঙালির মিষ্টিপ্রেম দুইয়ের মিলনেই তৈরি হয়েছে এক অনন্য বিশ্বকাপের গল্প। 

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

সিটংয়ে বার্বিকিউ কাণ্ডে তদন্তে ফরেন্সিক দল, হোমস্টেও বন্ধ করল পুলিশ

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একের পর এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক! গ্রেফতার যুবক

মুখ্যমন্ত্রীকে কুকথা বলার অভিযোগ, কল্যাণের বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

বিহারে কাজল রাঘওয়ানির গাড়িতে ভয়াবহ হামলা, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন ভোজপুরি নায়িকা

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল

কেমন আছেন ইমরান খান? হঠাৎ আদিয়ালা জেলে পৌঁছাল বিশেষ মেডিকেল টিম

পুলিশকে দুষে রেজিনগরে ভোটের ময়দান ছেড়ে পালালেন হুমায়ুন কবীর