পলাশের সৌন্দর্যে সময় কাটাতে চান! ঘুরে আসুন পুরুলিয়ার এই জায়গা থেকে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শীতের মরশুম একপ্রকার শেষ । এখন সামনে বসন্ত কাল । আর এইসময় পলাশের রঙে সেজে ওঠে গোটা পুরুলিয়া জেলা। এমন আবিরে রাঙা রঙিন পলাশের মোড়া দৃশ্য দেখতে পুরুলিয়ায় ভিড় জমান পর্যটকেরা । বলা যায়, দু- একদিনের ছুটির জন্য একদম পারফেক্ট ডেস্টিনেশন হল পুরুলিয়া । তবে এবার পরিবারের সঙ্গে পুরুলিয়ায় গেলে ঘুরে আসতেই পারেন পাহাড়পুর নামে জায়গাটি থেকে । 

পাহাড়পুর নাম থেকে বোঝা যাচ্ছে এই জায়গাটি পাহাড়ে ঘেরা । আর সেইসঙ্গে রয়েছে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য । একদিকে  আছে অভ্রের খনি, দ্বারকেশ্বর নদী ঠিক তেমনি অন্যদিকে চাষের ক্ষেত। কোন বিলাসিতা ছাড়াই প্রকৃতির বুকে কাটিয়ে ফেলতে পারেন সময় । পাহাড়প্রেমীদের জন্য এই  আদর্শমান জায়গা । 

পাহাড়পুর কোথায় কোথায় ঘুরবেন ? 

এখানে গেলে প্রথমেই ঘুরে আসুন সোনাঝুরির বন থেকে । দিনরাত  হাঁটা পথে চলুন গ্রামের  মধ্যে থাকা পাহাড়টি চড়তে। এরপর ঘুরে নিতে পারেন রঞ্জনডি ড্যাম বা যোগমায়া সরোবর।  এখানে থাকা সবুজে ঘেরা জলাধারটি বেশ মনোরম। 

কোথায় থাকবেন ? 

পাহাড়পুরে একটি সাদামাটা ইকো রিসর্ট রয়েছে। এক বা দুদিন থাকার জন্য একেবারে  আদর্শ। 

পাহাড়পুরে কীভাবে যাবেন ? 

ট্রেনে করে প্রথমে নামতে হবে আদ্রা স্টেশনে। সেখান থেকে  নেমে গাড়িতে ২৭ কিলোমিটার দূরে পাহাড়পুরে পৌঁছতে পারেন। তা না হলে গাড়িতে করেও যেতে পারেন সৌন্দর্যে ঘেরা পাহাড়পুরে । 

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা, আর্থিক লেনদেনে সতর্ক থাকুন

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল