Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা, অন্তঃসত্তা যুবতীর অভিযোগে গ্রেফতার যুবক

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক যুবতীর সঙ্গে প্রতারণা করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। দক্ষিণ ২৪ পরগনা জেলার বজবজ এলাকায় এই ঘটনা ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক যুবতীর সঙ্গে প্রতারণা করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। দক্ষিণ ২৪ পরগনা জেলার বজবজ এলাকায় এই ঘটনা ঘটেছে। অভিযোগ, ধৃত যুবক এক যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার যৌন সম্পর্ক করে। এর ফলে ওই যুবতী অন্তঃসত্তা হয়ে পড়ে। পরে ওই তরুণী বিয়ের জন্য বলতে থাকলে অভিযুক্ত যুবক তাঁকে বিয়ে করতে অস্বীকার করে বলে অভিযোগ। এরপর অগত্যা পুলিশের দ্বারস্থ হন ওই তরুণী। অভিযোগ পেয়ে তদন্তে নেমে ওই যুবককে গ্রেফতার করেছে তদন্তকারীরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম সন্দীপ বাল্মিকী। ২৭ বছর বয়স তাঁর।  দক্ষিণ চব্বিশ পরগনার (South 24 Parganas) বজবজের বাসিন্দা ওই যুবক। বজবজ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই যুবকের। ২৪ বছর বয়স অভিযোগকারিণী তরুণীর। বাড়িতে ওই যুবতীর সঙ্গে থাকতেন তাঁর বাবা ও ভাই। তরুণীর মা বহুদিন আগেই মারা গিয়েছেন বলে স্থানীয়রা জানান। সম্পর্কে থাকাকালীন সময়ে একাধিকবার যুবতীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন অভিযুক্ত যুবক। সম্প্রতি কয়েকদিন ধরে ওই যুবতীর শরীরে বেশকিছু অস্বাভাবিকতা লক্ষ্য করেন পরিবারের লোকজন। এরপর চিকিৎসকের কাছে নিয়ে গেলে পরীক্ষা নিরীক্ষা কররা পর চিকিৎসকরা জানান, ওই যুবতী অন্তঃসত্ত্বা। এই খবর শোনার পর অবাক হন পরিবারের লোকজন। প্রতারিত তরুণী বাড়ির লোককে জানান, স্থানীয় সন্দীপ বাল্মিকী নামে ওই যুবকের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিলেন তাঁরা। তরুণির অভিযোগ, ওই যুবক তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তিনি অন্তঃসত্তা হয়ে পড়ার পর অভিযুক্ত বিয়ে করতে অস্বীকার করেন।

এরপর ওই যুবকের বিরুদ্ধে বজবজ থানায় অভিযোগ দায়ের করেন তরুণী। অভিযোগ পেয়ে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। শনিবার অভিযুক্তকে আলিপুর আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে।

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

অমিত শাহ ছাড়া বিজেপির বঙ্গ জয়ের পাঁচ নেপথ্য সেনাপতিকে চেনেন?

বিজেপির কাছে হার, ফেসবুক থেকে উধাও রাজ চক্রবর্তী

ঠাকুরবাড়ির লড়াইয়ে বউদির কাছে হারলেন ননদ, ৩৪ হাজারের বেশি ভোটে জয়ী সোমা

ফেসবুকের বিপ্লব জয় দিতে পারল না বামেদের, শূন্যের গেরো কাটাল ডোমকল

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি