প্রেমে ‘না’ বলায় চলন্ত গাড়ি থেকে তরুণীকে ফেলে দিল যুবক, পরে গ্রেফতার

ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার তাঁকে আদালতে পেশ করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় চলন্ত মারুতি ভ্যান থেকে এক তরুণীকে ফেলে দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলায় পিংলার মুন্ডুমারি এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় ওই তরুণী বর্তমানে কলকাতায় হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার তাঁকে আদালতে পেশ করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম সুব্রত দোলুই। সে খড়গপুর লোকাল থানার অন্তর্গত পপরআড়া গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। পূর্ব পরিচিত এক তরুণীর সঙ্গে শনিবার সন্ধ্যায় মারুতি ভ্যানে চেপে যাচ্ছিল অভিযুক্ত যুবক। তদন্তকারীদের অনুমান, সেই সময় গাড়ির মধ্যে তরুণীকে প্রেমের প্রস্তাব দেয় অভিযুক্ত যুবক। কিন্তু তরুণী সেই প্রস্তাবে না বলায় তাঁকে চলন্ত গাড়ি থেকে ঠেলে রাস্তায় ফেলে দেয় সে। তড়িঘড়ি আহত তরুণীকে উদ্ধার করন স্থানীয়রা। তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় পিংলা গ্রামীণ হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তরুণীকে নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। কিন্তু সেখানেও তাঁর শারীরিক অবস্থার বিশেষ উন্নতি না হওয়ায় শনিবার রাতেই জখম অবস্থায় তরুণীকে স্থানান্তরিত করা হয় কলকাতায় এক হাসপাতলে। আপাতত সেখানেই চিকিৎসা চলছে তাঁর।

অন্যদিকে এই ঘটনায় পিংলা থানায় অভিযোগ দায়ের করেছেন তরুণীর পরিবার। অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমে পিংলা থানার পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযানে নামে। তল্লাশি অভিযানে নেমে সুচছড়া গ্রাম থেকে মারুতি সহ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। রবিবার অভিযুক্তকে মেদনীপুর আদালতে পেশ করেছে পিংলা থানার পুলিশ। জানা গিয়েছে এর আগেও তরুণীকে একাধিকবার প্রেমের প্রস্তাব দিয়েছিল পূর্ব পরিচিত ওই যুবক। কিন্তু প্রত্যেকবার তরুণী না বলে তাকে।

বিয়ের অনুষ্ঠান ছেড়ে সরাসরি যন্তরমন্তরে হাজির লেহঙ্গা-চোলি পরিহিত কনে, ভাইরাল ভিডিও

প্রধানমন্ত্রীর ছবিতে সিগারেট জ্বালানোর অভিযোগ, গ্রেফতার বারাসাতের যুবক

অন্নপূর্ণা যোজনায় কাদের নাম থাকবে আর কারা বাদ? বিধায়কদের বড় নির্দেশ শুভেন্দুর

‘তোমরা প্রমাণ করে দিয়েছো…’, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতেই ‘আরশোলা’দের কুর্নিশ প্রকাশ রাজের

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

পড়ুয়াদের দাবি মেনে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

কলকাতায় ফের মিছিলের প্রস্তুতি! অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল ছাত্র পরিষদ

‘তোমাদের পাশে আছি’ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েও ছাত্রদের পাশে থাকার বার্তা শাবানা আজমির

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

‘যুবসমাজকে বুঝতে হলে শুনতে হবে তাদের কথা’, বললেন আরএসএস প্রধান

শনিবারও ভিজবে বাংলা! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মন্দিরে চুরির পর বিবেকের তাড়নায় থানায় হাজির তিন চোর, ফেরত দিল দেবালয়ের সামগ্রী

রিসর্ট আটকে সেবাশ্রয়! তোলাবাজির অভিযোগে FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

‘মন্ত্রক বদলালে হবে না, ধর্মেন্দ্রর ইস্তফা চাই’, সুর চড়ালেন রাহুল গান্ধি