রাতের অন্ধকারে শুট আউট! বসিরহাটে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু তরুণের, আহত ১

রবিবার রাতে উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার গোটরা গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ঘটনা ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বসিরহাটে রাতের অন্ধকারে শুট আউটে (Shoot Out) মৃত্যু হল এক তরুণের। গুলিবিদ্ধ হয়ে জখম হয়েছেন আরও একজন। রবিবার রাতে উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার গোটরা গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহত তরুণের নাম সোমনাথ গাইন। ২৩ বছর বয়স তাঁর। অন্যদিকে গুলিতে জখম যুবকের নাম ভব কিস্কু। স্থানীয়দের দাবি, বসিরহাট থানা এলাকার গোটরা গ্রাম পঞ্চায়েতের রাজীব কলোনিতে রবিবার রাত সাড়ে ৮টা নাগাদ একদল দুষ্কৃতী আচমকা কয়েক রাউন্ড গুলি চালায়। সেই গুলিতে বিদ্ধ হন দুজনে। গুলিতে জখম হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় সোমনাথ গাইনের। অন্যদিকে ভব কিস্কুকে গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসার জন্য বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

অন্যদিকে গুলি চালনার খবর দেওয়া হয় বসিরহাট থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বসিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী। অভিযুক্তদের খোঁজে তৎপরতা শুরু করেছে তদন্তকারীরা। তবে কী কারণে এই শুট আউট তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান খুনিরা সোমনাথ গাইনের পূর্ব পরিচিত। ব্যক্তিগত কারণেই তাঁকে গুলি করে খুন করা হয়ে থাকতে পারে।

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

ইয়েমেনে সৌদি হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন