রিলস বানাতে গিয়ে গুলিবিদ্ধ যুবক, হইচই ইংরেজবাজারে

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমান সময়ে রিলসই জীবন। আধুনিক সময়ে নতুন প্রজন্ম রিলস বানাতে সবচেয়ে বেশি স্বচ্ছন্দ। এখন তো উপভোগ থেকে উপার্জন- সব কিছুতেই সোশ্যাল মিডিয়া। ইউটিউবে ব্লগ, ইনস্টাগ্রাম ফেসবুকে রিলস বানিয়ে লক্ষ্য লক্ষ্য টাকা উপার্জন করছে মানুষ। রিল বানাতে গিয়ে ট্রেনের ছাদে উঠে যাচ্ছে, তারপর ঢলে পড়ছে মৃত্যুর কোলে- এ খবর প্রায়ই শোনা যায়। কয়েক মাস আগে রিলস বানাতে গিয়ে নদীর জলে তলিয়ে গিয়েছিলেন এক তরুণী। এবার রিলস বানাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হলেন যুবক। মালদার ইংরেজবাজারে বন্দুক নিয়ে রিলস বানাতে গিয়ে গুলিবিদ্ধ হলেন এক যুবক। তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন তিনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রিলস বানাতে খুব ভালবাসেন ওই যুবক। এদিনও তেমনই করছিলেন। বন্দুক নিয়ে দুঃসাহসিকভাবে রিলস বানাতে গিয়েছিলেন তিনি। তাতেই ঘটে বিপত্তি। আচমকা বন্দুকের ট্রিগার অন হয়ে যায়। তার ফলে যুবক গুলিবিদ্ধ হন। গুলির শব্দে ছুটে আসেন পরিবারের সদস্যরা। রক্তাক্ত অবস্থায় যুবককে পড়ে থাকতে দেখে প্রথমে তাঁরা হতভম্ব হয়ে যান। তারপর তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন তিনি।  এই ঘটনায় এলাকায় ছড়িয়েছে প্রবল চাঞ্চল্য।

যুবক জানিয়েছেন, যে বন্দুকের গুলিতে তিনি আহত হয়েছেন সেটি তাঁর। লাইসেন্সও রয়েছে। তাই নিজের কাছে বন্দুক রাখতেন তিনি। কিন্তু তার থেকেই যে এমন বিপত্তি ঘটবে তা বুঝতে পারেননি। গোটা ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ। বন্দুকটি যুবকের কাছ থেকে উদ্ধার করেছে পুলিশ। আপাতত মালদহ মেডিক্যাল কলেজে চলছে চিকিৎসা। আপাতত বিপন্মুক্ত যুবক।

আজব কাণ্ড, সোনা-রুপোর গয়নার সঙ্গে ৩০ কেজি চিনি নিয়ে চম্পট চোরের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসের ‘অবৈধ’ বিলবোর্ড ভাঙল পুরসভা, একাধিক তৃণমূলকর্মী আটক

রক্তদান শিবিরে ‘ভুয়ো’ মেডিক্যাল অফিসার! বিতর্কে ন্যাশনাল মেডিক্যালের বহু ডাক্তারি পড়ুয়া

রাখি বন্ধন উপলক্ষ্যে হাওড়া-শেওড়াফুলি-তারকেশ্বর সেকশনে স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত দাদা, ময়নাতদন্তে দেহ নিয়ে যাওয়ার আগে রাখি বাঁধল বোন

অলক্ষ্যে হেসেছিলেন বিধাতা! ভিসা বাতিলেই নেপালের বিপর্যয় থেকে বাঁচলেন বাংলার বৃদ্ধা

নেপালের বন্যায় ভেসে আসা মৃত মহিলার কান থেকে দুল খুলে নিচ্ছে যুবক! ভাইরাল ভিডিও

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

যুবভারতীতে জমজমাট, অক্টোবরেই ভারতের মুখোমুখি হচ্ছে উরুগুয়ে

নেপাল বিপর্যয়ে নিখোঁজ ২৮৮ ভারতীয়, ২৪x৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে, জানাল বিদেশমন্ত্রক

রাখিবন্ধনে মেগা কর্মসূচি রাজ্যের, ৮ কোটি টাকা বরাদ্দ শুভেন্দুর সরকারের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের কার্যালয়ে ‘বেআইনি’ বিলবোর্ড ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা

ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম ক্রিকেটার হিসেবে অনন্য কীর্তি গড়লেন সোনল দিনুশা

ডোপ টেস্টে ব্যর্থ! তারকা ক্রিকেটারকে নিষিদ্ধ করল ICC, মোছা হল রেকর্ডও