আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রচারে নেমেই বহিরাগত তত্ব ওড়ালেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান

নিজস্ব প্রতিনিধি : বহরমপুরের মাটি থেকে বৃহস্পতিবার প্রচারে ঝড় তুললেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। প্রচারে গিয়ে বহিরাগত তত্ব উড়িয়ে ইউসুফ জানিয়ে দিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি গুজরাটের বাসিন্দা হয়ে বারাণসী থেকে লড়েন, তাহলে তিনি বহিরাগত হন কী করে। এদিন ইউসুফের সঙ্গে প্রচারে যোগ দেন কিছুদিন আগেও বিদ্রোহী শিবিরে থাকা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর।

এদিন প্রথম বহরমপুরের মাটিতে প্রচারে নামেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। ক্রিকেটের আঙ্গিনা ছেড়ে এই প্রথম তাঁর রাজনীতির আঙ্গিনায় আসা। এদিন প্রচারে নেমেই তাঁর বিরুদ্ধে ওঠা বহিরাগত তকমা ওড়ালেন পাঠান। এই প্রসঙ্গে তিনি জানান, ‘আমি গুজরাট থেকে বাংলায় এসেছি ভোটে লড়তে। আমাকে বহিরাগত বলা হচ্ছে। কিন্তু আমি বহিরাগত হব কী করে। নরেন্দ্র মোদী তো গুজরাট থেকে বারাণসীতে লড়তে এসেছেন। তাহলে কী ওনাকেও বহিরাগত বলা হবে। আমি বাংলারই ছেলে। এখানে থাকতেই এসেছি।‘ এদিন ভোটে জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী ইউসুফ পাঠান জানান, ‘মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমি যদি ভোটে জিততে পারি, তাহলে উনি যত পারবেন কলকাতার মিষ্টি খাওয়াবেন। আমি সেই অপেক্ষাতেই আছি।‘

এদিন ইউসুফ পাঠানের হয়ে প্রচারের ময়দানে দেখা গিয়েছে ভরতপুরের বিধায়ক হুমায়ূন কবীরকে। ইউসুফ পাঠানের মঞ্চেই ছিলেন হুমায়ূন। ইউসুফের পাশে দাঁড়িয়ে হুমায়ূন কবীর জানান, পাঠানকে জেতানোর দায়িত্ব তাঁর। বহরমপুর কেন্দ্রে রেকর্ড মার্জিনে জিতবে ইউসুফ পাঠান। অধীর চৌধুরী কত বড় বাঘ দেখে নেব। উল্লেখ্য, কিছুদিন আগেই এই বহরমপুর কেন্দ্র থেকে নির্দল হয়ে দাঁড়ানোর হুঙ্কার ছেড়েছিলেন হুমায়ূন কবীর।

Published by:

Share Link:

More Releted News:

ভোট মিটতেই একলাফে সিলিন্ডার পিছু ৯৯৪ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম

কোন কোন বুথে পুনর্নির্বাচন হবে, এখনও খতিয়ে দেখছে নির্বাচন কমিশন

‘মানুষের ভোট যেন সুরক্ষিত থাকে,’ স্ট্রং রুম থেকে বেরিয়ে বললেন মমতা, ক্ষোভ পুলিশের ভূমিকায়

কালবৈশাখীর মধ্যেই ভবানীপুর কেন্দ্রের স্ট্রং রুমের পাহারায় মমতা

এক্সিট পোল নয়, প্র‍্যাক্টিক্যাল পোলে বিশ্বাস করেন শুভেন্দু অধিকারী

তৃণমূলের EVM-বিকৃতির অভিযোগ খারিজ কমিশনের, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে মোতায়েন বিশাল কেন্দ্রীয় বাহিনী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ