মুখ্যমন্ত্রীর উদ্যোগে মনিপুর থেকে নিউ ব্যারাকপুরের বাড়িতে ফিরলেন এক ছাত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি,নববারাকপুর: মনিপুর অশান্ত,অগ্নিগর্ভ পরিস্থিতি সেখানে।তবে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সেখানকার পরিস্থিতি।বহু ছাত্রছাত্রী পড়াশোনার জন্য পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্য থেকে সেখানে গেছেন।বিশেষ করে মনিপুরের(Manipur) রাজধানী ইম্ফলে রয়েছেন প্রচুর পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীরা।তেমনই এক বঙ্গ কন্যা সোমবার দুপুরে নববারাকপুর পুরসভার ৫নং ওয়ার্ডের মাসুন্দা কামারগাতি রোডের বাসিন্দা দিশারী বিশ্বাস বাড়ি ফিরেছেন।সোমবার সন্ধ্যায় রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, পুরসভার চেয়ারম্যান প্রবীর সাহা সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর গন তার বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানান।

সদ্য মনিপুর থেকে বাড়িতে ফেরা দিশারী বিশ্বাসের সাথে একান্ত আলাপচারিতা তার ফিরে আসার কথা জানান। গত এক সপ্তাহ দিশারী সহ তার পরিবার কতটা দুশ্চিন্তার মধ্যে ছিলো,তা জানায় ওই ছাত্রী।এই কয়েকটা দিন পরিবারের খাওয়া ঘুম উঠে গিয়েছিল। সোমবার মোট ১৮ জন কলকাতায় ফেরে । তার মধ্যে ১১০ দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের নিউ ব্যারাকপুর পুরসভার ৫নং ওয়ার্ডের বাসিন্দা দিশারী বিশ্বাসও ছিলো।দিশারী সেন্ট্রাল এগ্রিকালচারাল ইউনিভার্সিটি ছাত্রী। তিন বছরের পিএইচডি(PHD) করতে গত বছর ডিসেম্বরে গিয়েছিল সেখানে। বিষয় জেনেটিক্স এন্ড প্লান্ট ব্রেডিং (Genetics and plant Breading) ।যখন থেকে এই অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়,তখন থেকেই দিশারী সহ সকলেই বিশ্ববিদ্যালয়ের ভিতরেই ছিলো,কলেজ চত্বর সেনাবাহিনী দিয়ে ঘেরা ছিলো।মনিপুরে বেশ কয়েকটি জেলায় অশান্তির ঘটনা ঘটে।

তার মধ্যে রাজধানী ইম্ফলও ছিলো।গত মঙ্গলবার থেকে এই পরিস্থিতি তৈরি হয়। এক-দুদিন পর থেকে ইম্ফলে শুরু হয় ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া,বিভিন্ন জায়গায় অশান্তি।তবে রাজ্য দ্রুত ব্যবস্থা নেয় বলে জানায় দিশারী।অবশেষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি হেল্পলাইন নম্বর চালু করে,রাজ্য ফিরিয়ে নিয়ে আসতে এই রাজ্যেএ বাসিন্দাদের।গত শুক্রবার রাজ্য সরকারের কাছে মেল(Mail) করে দিশারী এবং শনিবার হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে।দ্রুত ব্যবস্থা নেয় রাজ্য সরকার এবং সোমবার ইম্ফল থেকে বিশেষ বিমানে কলকাতায় নিয়ে আসা হয় ১৮ জন পড়ুয়াকে।দিশারী জানান খুব দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে,এবং আবারও সে ফিরে যাবে ইম্ফলে তার কলেজে এই আসায় রয়েছে।

এই কয়েকটা দিন আতঙ্কের মধ্যে থাকলে বর্তমানে বাড়ি ফিরে খুবই খুশি দিশারী সহ তার পরিবার।দিশারী নিউ বারাকপুরে (New Barrackpore)বাড়িতে ফিরে আসায় পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য(Minister Chandrima Bhattacharya) এবং পুরসভার চেয়ারম্যান(Chairman) প্রবীর সাহাকে। দিশারির বাবা-মা জানান যথাযথ ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। তার জন্য তারা তাদের মেয়েকে সুস্থ শরীরে ফিরে পেয়েছে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল