রডবোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে গেল খাবারের দোকানে

দমকল ও স্থানীয় বাসিন্দারা চারজনকে উদ্ধার করে। তাদের রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। তবে কিছুক্ষণের মধ্যে একজনের মৃত্যু হয়। ঘ

Share:

নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: ফের লরি দুর্ঘটনা রাজ্যে। এবার বীরভূমের রামপুরহাট থানার মাঝখণ্ড গ্রামে মর্মান্তিক দুর্ঘটনা। ১৪ নম্বর জাতীয় সড়কের ওপর একটি রডবোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাবারের দোকানে ঢুকে যায়। দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম তিন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১৪ নম্বর জাতীয় সড়ক ধরে একটি রড বোঝাই লরি রামপুরহাটের দিকে আসছিল। মাঝখণ্ড গ্রামের কাছে লরিটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা ট্রাফিক পুলিশের কিয়স্কে প্রথমে ধাক্কা মারে। তারপরই একটি খাবারে দোকানে ঢুকে যায় লরিটি। দোকানে বসে ছিলেন বেশ কয়েকজন। তারা গুরুতর জখম হন। দমকল ও স্থানীয় বাসিন্দারা চারজনকে উদ্ধার করে। তাদের রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। তবে কিছুক্ষণের মধ্যে একজনের মৃত্যু হয়। ঘটনায় শোকের আবহ রামপুরহাট জুড়ে।

এর আগে গত শুক্রবার ভোররাতে দ্বিতীয় হুগলি সেতুতে লরি দুর্ঘটনা ঘটে। ভোর ৩টে নাগাদ হাওড়াগামী ২টি লরি আচমকাই এসে ডিভাইডারে ধাক্কা মারে। দুই লরির চালকই দাবি করেছে, হাওড়ার দিকে নামার সময় আচমকা সামনের একটি গাড়ি ব্রেক কষে দাঁড়িয়ে যায়। তখন সামলাতে না পেরে তাঁরা ডিভাইডারে ধাক্কা মারেন। ওই দুর্ঘটনায় হতাহতের খবর না মিললেও ক্ষতিগ্রস্ত হয়েছে ডিভাইডার ও সিগন্যালিং ব্যবস্থা। ২টি লরির চালককেই আটক করা হয়েছে।

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ দিলীপের মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়