হাড়োয়ায় বাউল শিল্পীকে কুপিয়ে ও বোমা ছুঁড়ে খুন করা হল

Share:

নিজস্ব প্রতিনিধি,হড়োয়া: উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়ায় কুপিয়ে, বোমা মেরে খুন করা হল পেশায় বাউল শিল্পী বছর ৫০ এর পরিতোষ মণ্ডলকে(Paritosh Mondal)। তিনি শালিপুর গ্রাম পঞ্চায়েতের পালিত পাড়ার বাসিন্দা ছিলেন। পরিতোষ বাবু এলাকায় তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত ছিলেন। গতকাল রাতে হাসনাবাদে একটি পালাগান গাইতে যান। সেখান থেকে আর বাড়ি ফেরেননি। সকালে মৃত্যুর সংবাদ আসে বাড়িতে।

পঞ্চায়েত নির্বাচনের হাতেগোনা কয়েকদিন আগেই বোমা বিস্ফোরণে পেশায় বাউল শিল্পী পরিতোষ মন্ডলের মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গ্রামে। তৃণমূলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন তিনি বলছেন পরিবারের সদস্য থেকে শুরু করে গ্রামের মানুষ সকলেই। মৃতের স্ত্রী সুষমা মন্ডল ও মেয়ে পুরবি মন্ডলের দাবি, হাসনাবাদে(Hasnabad) আজকে বাউল গান করার কথা ছিল। হাসনাবাদে গান করতে যাওয়ার আগে পাঁচ হাজার টাকা চুক্তি হয়েছিল আর যাওয়া হলো না ওনার। পরিতোষ বাবুর সঙ্গে একটি মোবাইল ফোন, নগদ ৫০০০ টাকা ও একটি সাইকেল ছিল। সেগুলো আর পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যেই উত্তর ২৪ পরগনা জেলা থেকে একাধিক বোমা উদ্ধার হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, শালিপুর গ্রাম পঞ্চায়েতের(Shalipur Gram Panchayet) পালিত পাড়ার একটি বাগানে বোমা বিস্ফোরণ হয় গতকাল রাতে। সেখানেই মৃত্যু হয় হাড়োয়ার সোনাপুকুর শংকরপুর গ্রাম পঞ্চায়েতের কুচিয়া মোড় এলাকার বছর পঞ্চাশের পরিতোষ মন্ডলের। আহত আরো এক জন। ঘটনাস্থলে হাড়োয়া থানার পুলিশ গিয়ে বোমার নমুমা, সুতুলি, স্প্রিংটার,একটি কাটা আঙুল উদ্ধার করেছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের স্ত্রী ও মেয়ের দাবী তার বাবাকে পরিকল্পনা করে হত্যা করা হয়েছে ।প্রথমে কুপিয়ে খুন করা হয়েছে। তারপরে বোমা মারা হয়েছে। পুলিশের কাছে সঠিক তদন্ত করে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। তবে গ্রামবাসীদের দাবি পারিবারিক শত্রুতা ও সম্পত্তি সংক্রান্ত অশান্তির জেরেই খুন হয়েছেন পরিতোষ মন্ডল।

‘মেয়ে নিখোঁজ Help Me’, তারাপীঠে মুখ্যমন্ত্রীর সাক্ষাতের অপেক্ষায় অসহায় বাবা

বাড়িতেই বানান দোকানের মতো ছানার জিলিপি, রইল সহজ রেসিপি

নেপালের ভয়াবহ দুর্যোগের মাঝে অল্পের জন্য রক্ষা, দেশে ফিরলেন অপু বিশ্বাস

এন্টালি থানায় তালা ঝোলানোর অভিযোগে সুদীপ রামকে সাসপেন্ড করল বিজেপি

দুপুরে ভাতের সঙ্গে জমে যাবে, বানিয়ে নিন চিংড়ি দিয়ে কচুর রসা

Nepal flash flood: ভিসায় দেরি, ১৫ মিনিটের জন্য প্রাণে বাঁচলেন বসিরহাটের শিক্ষক দম্পতি

‘চুমু খাওয়া নিয়ে এত বিতর্ক কেন?’,‘লক আপ’-এ শ্রেয়ার অভিযোগের পর মুখ খুললেন রাম কাপুর

ঘরে সবজি নেই? মসুর ডাল দিয়ে বানিয়ে ফেলুন জিভে জল আনা কোফতা, রইল সহজ রেসিপি

নেপালে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৬২৩, কোন দেশের কত নাগরিক এখনও নিখোঁজ?

প্রেসিডেন্সি জেলে জঙ্গি আফতাব আনসারির সেলে উদ্ধার মোবাইল! চাঞ্চল্য

হাইকোর্টের নির্দেশ অমান্য করায় মমতার বিরুদ্ধে FIR করার নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী

রেস্তরাঁয় খাবারে রাসায়নিক রং মেশালেই জরিমানা, আসানসোলে খাদ্যদফতরের বিশেষ অভিযান

ভেনেজুয়েলার সঙ্গে ‘বৃহত্তম তেল চুক্তি’ আমেরিকার, ৩০৩ বিলিয়ন ব্যারেলের মজুতে নজর ট্রাম্পের

যশোর রোডের ধারে গাছের গুড়িতে লুকানো ছিল অস্ত্র! পেট্রাপোলে উদ্ধার ২ আগ্নেয়াস্ত্র, কার্তুজ