বিনা পুঁজিতে মাত্র ১২ বছর বয়সেই কোটিপতি এই কিশোর, জানেন কীভাবে?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বয়স মাত্র ১২। এই বয়সে হাতে যে কোনও পুঁজি থাকার কথা নয় সেটা সকলেরই জানা। কিন্তু এই বয়সেই কার্যত বিনা পুঁজিতে বিটকয়েন এবং এনএফটি ট্রেডিংয়ের মাধ্যমে কোটি কোটি টাকা আয় করছে নতুন দিল্লির বাসিন্দা বেঞ্জামিন। পুরো নাম বেঞ্জামিন আহমেদ। বাবার কাছেই যা শেখার শিখেছেন। আর সেই বিদ্যেই কাজে লাগিয়ে বর্তমানে বেঞ্জামিন প্রায় ৮ কোটি টাকার মালিক।

জানা যাচ্ছে, বেঞ্জামিনের বাবা একজন কোডিং এক্সপার্ট। তাঁর বয়স যখন মাত্র ৫ বছর তখন থেকেই বেঞ্জামিন বাবার কাছে বসে কোডিং শিখছে। ইতিমধ্যেই তাঁর এনএফটি সংগ্রহের হোয়েল থিম সম্পর্কে পূর্ণ জ্ঞান রয়েছে। nft হল এক ধরনের ডিজিটাল আর্ট ওয়ার্ক যা কেনা-বেচা করা যায়। বেঞ্জামিন প্রথমবারের মতো পিক্সেলেটেড হোয়েল চালু করেছিলেন। প্রথম বারেই তাঁর পিক্সেলেটেড হোয়েলটি চড়া দামে বিক্রি হয়। মাত্র কয়েক মাসের মধ্যেই বেঞ্জামিন ৮ কোটি টাকার মালিক হয়। এরপর প্রতিবারে পতি খাতে তার টাকা দ্বিগুণ হতে থাকে। ১২ বছর বয়সে এসে বেঞ্জামিন এখন প্রায় ৩০ কোটি টাকার মালিক। সেই টাকা থেকে এক আনাও সে এখনও পর্যন্ত খরচ করেনি। এমনকি তার কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্টও নেই। বেঞ্জামিন এই পুরো টাকাটাই আগামীতে তার পড়াশোনার কাজে ব্যবহার করতে চান। পরবরতিকালে বেঞ্জামিনের যুক্তরাজ্যে গিয়ে পড়াশোনা করার ইচ্ছা আছে। 

বর্তমানে বেঞ্জামিনের পুরো টাকাটাই ethereum নামক একটি কিপ্টোকারেন্সি (cryptocurrency)-এর মধ্যে রয়েছে। যদিও এই কিপ্টোকারেন্সি নিয়ে প্রচুর বিতর্ক রয়েছে। অনেকেই মনে করেন আগামীতে এই কিপ্টোকারেন্সি অকেজো হয়ে যাবে, তবে বেঞ্জামিনের ধারণা এটি আসলে ভবিষ্যতের টাকা।আগামীর জন্য টাকা সঞ্চিত রাখার একটি মাধ্যম। তাঁর কথায়, আমার স্কুলের বন্ধুরা জানে আমি কী করি। এর জন্য তারা আমাকে অভিনন্দনও জানিয়েছেন। কিন্তু আমার মনে হয় সবাই এটা বোঝে না। কিন্তু অনেকেই আমার গল্প জানেন। আমার এটা ভেবে ভালো লাগছে যে আমাকে দেখে অনেকে nft নিয়ে পড়াশোনা করা শুরু করেছেন। 

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল