স্বল্প মূলধনে বাড়িতেই শুরু করুন LED বাল্বের ব্যবসা

নিজস্ব ব্যবসা শুরু করবেন ভাবছেন? কিন্তু ঠিক বুঝে উঠতে পারছেন না কীসের ব্যবসা করবেন, তাই তো?

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজস্ব ব্যবসা শুরু করবেন ভাবছেন? কিন্তু ঠিক বুঝে উঠতে পারছেন না কীসের ব্যবসা করবেন, তাই তো? বিভিন্ন জন বিভিন্ন রকমের মত দিচ্ছেন, আর সেগুলির জন্য আপনাকে সিদ্ধান্তহীনতায় ভুগতে হচ্ছে। আর সেই সঙ্গে ব্যবসার মূলধনের একটা ব্যাপারও থেকে থাকে। তবে একটু মন দিয়ে ভেবে দেখলেই উপায় ঠিক বেরিয়ে যাবে। আর আপনি নিজের ব্যবসা থেকে প্রতি মাসে প্রায় এক লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন। এমন কিছু-কিছু ব্যবসা রয়েছে যেগুলির জন্য বেশি মূলধন ঢালতে লাগে না। স্বল্প খরচেই শুরু করা যায়। তার মধ্যে একটি হল LED বাল্বের ব্যবসা। খুব সামান্য মূলধন নিয়েই আপনি নিজের বাড়িতেই এই ব্যবসাটি শুরু করতে পারেন। খুব বেশি হলে আপনি যদি ৫০ হাজার টাকা এই বাল্ব তৈরির ব্যবসার পিছনে ঢালতে পারেন তাহলে প্রতি মাসে একলক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারেন।

আর LED বাল্বে তৈরির ব্যবসা করতে গেলে খুব বেশি জায়গা লাগে না। তাই সহজেই নিজের বাড়িতে এই ব্যবসা শুরু করতেই পারেন। আর অনেক ক্ষেত্রে এই সমস্ত ব্যবসার জন্য সরকারের তরফ থেকেও সাহায্য তথা ভর্তুকি পাওয়া যায়। আর আপনাকে কিনতে হবে বাল্ব তৈরির কাঁচা মাল। একটি LED বাল্ব তৈরি করতে খরচ হয় প্রায় কম-বেশি ৫০ টাকা। আর বাজারে আপনি সহজেই ১০০ টাকায় বিক্রি করতে পারবেন। অর্থাৎ এর মানে হল বাড়িতে বসে বাল্ব তৈরি করে দ্বিগুণ লাভের মুখ দেখা যেতে পারে। আপনি যদি দিনে ১০০টি বাল্ব তৈরি করেন। আর প্রতি বাল্বে যদি ৫০ টাকা করে লাভ হয়। তাহলে একদিনে ৫০০০ টাকা আয় করতে পারবেন। আর মাসে প্রায় দেড় লক্ষ টাকা পর্যন্ত উপার্জন করার রাস্তাও রয়েছে।

আর বর্তমানে এই LED বাল্বের ব্যবসা চাহিদা প্রচুর। প্রায় প্রতিটি বাড়িতেই কমবেশি এই লাইট ব্যবহার করা হয়। কারণ, কম বিদ্যুত খরচে অনেক বেশি আলো দেয় এই বাল্বগুলি। তাই এর ব্যবসা করলে লাভবান হবেনই।

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল