মানুষ নয়, বিপর্যয়ে আটকদের খুঁজে বের করবে রোবট ইঁদুর

রোবট ইঁদুরের নামটি বেশ গালভরা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: এখনও পর্যন্ত সব দেশেই বিপর্যয়ে আটকদের নিরাপদস্থানে সরিয়ে আনার কাজ করে মানুষ। কখনও নামে দমকলবাহিনী। কিছু কিছু সময় সেনাবাহিনীও সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আর বিপর্যয় মোকাবিলা দফতর তো রয়েছে। আগামীদিনে মানুষের বদলে কাজ করবে রোবট ইঁদুর। এমনই এক রোবটের আবিষ্কার করেছে বেজিং ইন্সটিটউট অব টেকনোলজির একদল গবেষক, যার নেতৃত্ব দেন ড. কিং শি। এটি সম্পূর্ণ ব্যাটারি চালিতা।

রোবট ইঁদুরের নামটি বেশ গালভরা। এর নাম স্মল সাইজড কোয়াড্রপ রোবোটিক ব়্যাট বা স্কুরো (SQuRO)। এই ইঁদুরটি যে কোনও জায়গায়, যে কোনও পরিবেশেই অনুসন্ধা চালিয়ে যেত সক্ষম। অনেকসময় দেখা যায়, ভারী বৃষ্টি হল উদ্ধারকাজ বন্ধ রাখতে হয়। সূর্যের পর্যাপ্ত আলো না থাকলেও বন্ধ করে দিতে হয় উদ্ধার কাজ। বেশ কিছুদিন আগের ঘটনা। রোপওয়ে কাণ্ডে অন্ধকার হয়ে যাওয়ায়  উদ্ধারকারী দল কাজ বন্ধ রাখতে হয়েছে। এই রোবট ইঁদুরের সে সবের বালাই নেই। অন্ধকার হোক বা বৃষ্টি, নিশ্চিন্তে সে উদ্ধারকাজ চালিয়ে যেতে পারে।

সাধারণ ইঁদুরের মতো দখতে এই স্মল সাইজড কোয়াড্রপ রোবোটিক ব়্যাটকে। এর মাথার কাছে রয়েছে অত্যন্ত শক্তিশালী চোখ, যা আসলে ক্যামেরার কাজ করবে। কাছাকাছি কেউ আটকে থাকলে মুহূর্তের মধ্যে সে সংকেত পাঠাবে। দেখতে এতটাই ছোট যে এ যে কোনও জায়গায় অনুসন্ধান চালিয়ে যেতে সক্ষম। খুঁজতে গিয়ে পড়ে গেলে আপনা-আপনি সেই উঠে দাঁড়াতে পারবে। এ কেমন কাজ করে, তা দেখতে পরীক্ষা করা হয়েছিল। পরীক্ষায় একশোয় একশো।

আরও পডুন রেকর্ড ভেঙে তছনছ, ইমরানের কথা শুনতে অ্যাকাউন্টে হাজির ১৬৫ হাজার ইউজার

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল