বিয়ের মরশুমে ফের সস্তা হল সোনা! দেখে নিন কলকাতায় কত…

বিয়ের মরশুমে সোনার দামে পতন আসায় স্বস্তির নিঃস্বাস ফেলতেই পারেন কলকাতার জনগণ। ২২ ক্যারট, ২৪ ক্যারট ও ২২ ক্যারট হলমার্কযুক্ত সোনার দামে বদল এসেছে

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতায় সোনার দাম যেন রোলার-কোস্টার রাইডে রয়েছে। এই দাম বাড়ছে তো এই কমছে। তবে এবার পরপর দুদিন কমল সোনার দাম। গত সামান্য কমলেও বুধবার অনেকটাই কমেছে সোনার দাম। ওঠা-পড়া থাকলেও দামের গণ্ডি খুব একটা নাগালের বাইরে যাচ্ছে না। তার উপর বিয়ের মরশুমে সোনার দামে পতন আসায় স্বস্তির নিঃস্বাস ফেলতেই পারেন কলকাতার জনগণ। ২২ ক্যারট, ২৪ ক্যারট ও ২২ ক্যারট হলমার্কযুক্ত সোনার দামে বদল এসেছে এদিন। এবার দেখে নেওয়া যাক কলকাতায় সোনার দাম কত চলছে…

বুধবার তিলোত্তমায় ২৪ ক্যারট সোনার দাম প্রতি গ্রামে ৪,৮৭৫ টাকা। গতকালের থেকে গ্রাম প্রতি ৪০ টাকা ও ১০ গ্রামে ৪০০ টাকা কমেছে। ২২ ক্যারট সোনার প্রতি গ্রামে দাম ৪,৫৯০ টাকা। গতকালের থেকে গ্রাম প্রতি ৩৫ টাকা এবং ১০ গ্রামে ৩৫০ টাকা কমেছে। পাশাপাশি ২২ ক্যারট হলমার্কযুক্ত সোনা এদিন প্রতি গ্রাম ৪৬৬০ টাকায় বিক্রি হচ্ছে। যা গতকালের থেকে গ্রাম প্রতি ৩৫ টাকা এবং ১০ গ্রামে ৩৫০ টাকা কমেছে। সোনার মতো এদিন রুপোর দামও কমেছে। আজ প্রতি কেজিতে রুপোর দাম হয়েছে ৬২,৮০০ টাকা। যা কেজিপ্রতি কমেছে ১০০ টাকা।

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা