জিও-এর পর এয়ারটেল রিচার্জেও বেশি টাকা গুনতে হবে গ্রাহকদের

Share:

নিজস্ব প্রতিনিধি : জিও-এর পর এবার এয়ারটেলও মোবাইলে রিচার্জ বাবদ চার্জ বাড়াল। শুক্রবার এয়ালটেলের তরফ থেকে এই কথা ঘোষণা করা হয়েছে। আগামী ৩ জুলাই থেকে এই চার্জ বৃদ্ধি কার্যকর হবে। ১০ থেকে ২১ শতাংশ পর্যন্ত এই চার্জ বৃদ্ধি করা হয়েছে। এরফলে মধ্যবিত্ত শ্রেণির আর্থিক বোঝা আরও বাড়ল বলেই মনে করা হচ্ছে।

এয়ারটেল সংস্থার তরফে জানানো হয়েছে, গ্রাহকদের কাছে উন্নতমানের পরিষেবা পৌঁছে দিতে মোবাইল রিচার্জের চার্জ বৃদ্ধির কথা ভাবা হয়েছে। প্রতি গ্রাহক পিছু রাজস্ব আদায়ের পরিমান ৩০০ টাকা বাড়ানোর প্রয়োজনীয়তা ছিল। সেই কথা মাথায় রেখেই মোবাইলে রিচার্জ প্ল্যানে বদল আনা হয়েছে। পরিবর্তিত রিচার্জ প্ল্যান অনুযায়ী ১৭৯ টাকার পরিবর্তে এখন রিচার্জ করা যাবে ১৯৯ টাকায়। পাশাপাশি ৪৫৫ টাকার পরিবর্তে এখন রিচার্জ হবে ৫০৯ টাকায়। একইসঙ্গে ১৭৯৯ টাকার রিচার্জ প্ল্যানটি এখন রিচার্জ হবে ১৯৯৯ টাকায়। ডেটা রিচার্জ প্ল্যান ক্যাটাগরিতে ৪৭৯ টাকার প্ল্যান রিচার্জ হবে ৫৭৯ টাকায়।

এর আগে গত বৃহস্পতিবার জিও-এর রিচার্জ প্ল্যানেও চার্জ বৃদ্ধি করা হয়েছিল। জিও-এর রিচার্জ প্ল্যানও নতুন চার্জ আগামী ৩ জুলাই থেকে কার্যকর হবে। আড়াই বছর পর রিচার্জ বাবদ চার্জ বাড়ানোর পথে হাঁটে জিও। উল্লেখ্য, কিছুদিন আগেই ৫ জির স্পেকট্রামের নিলাম প্রক্রিয়া সম্পন্ন হয়ছে। সেই নিলাম প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই রিচার্জ বাবদ চার্জ বৃদ্ধির পথে হাঁটল বিভিন্ন মোবাইল পরিষেবা সংস্থা।

 

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন রেল প্রতিমন্ত্রী রভনীত সিংহ বিট্টু

বর্ষায় সারাক্ষণ ক্লান্ত লাগছে? অবহেলা নয়, কারণ হতে পারে এই ৫ শারীরিক সমস্যা

কারি পাতার জাদুকরী গুণ, রোজ খেলেই হবে ৫টি দুর্দান্ত উপকার

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

রোজকার এই অভ্যাসগুলোই দ্রুত বুড়িয়ে দিতে পারে আপনার মস্তিষ্ক! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ১২ সেনা জওয়ান-সহ নিহত ১৫

মেরামতির জন্য রবিতে ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে