এয়ারটেল ধামাকা! মাত্র ১৪৯ টাকায় মিলবে ১৫টি ওটিটি সাবস্ক্রিবশন

গ্রাহকদের জন্য বিশেষ এক অফার নিয়ে এল এয়ারটেল।

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রাহকদের জন্য বিশেষ এক অফার নিয়ে এল এয়ারটেল। এবার মাত্র ১৪৯ টাকায় মিলবে ১৫টি ওটিটি সাবস্ক্রিবশন করতে পারবেন এই খ্যাতনামা টেলিকম সংস্থার গ্রাহকরা। যার ফলে এয়ারটেলের ব্যবহারকারীরা এক প্ল্যাটফর্মে মোট ১৫টি ওটিটি সাবস্ক্রিবশনের বিশেষ পরিষেবা পাবেন। সেগুলি শুধুমাত্র ভারতীয়ই নয়, বিশ্বের অন্যান্য ওটিটি হতে পারে। স্মার্ট ফোন, কম্পিউটার, ল্যাপটপ এবং ট্যাবলয়েট সর্বত্রই এই পরিষেবা ব্যবহার করা হতে পারে।

এছাড়া এয়ারটেলের গ্রাহকরা এক্সস্ট্রিম প্রিমিয়ামের বার্ষিক সাবস্ক্রিবশনের সুবিধাও পাবেন। ১২ মাস তথা একবছরের জন্য সাবস্ক্রিবশনের পরিষেবা নিতে গেলে গ্রাহকদের খরচ করতে হবে ১৪৯৯ টাকা। সেই সঙ্গে মিলবে এয়ারটেল এক্সস্ট্রিম সেট-টপ বক্সও। নতুন এই পরিষেবাটি আসলে এয়ারটেল এক্সট্রিম প্ল্যাটফর্মের একটি আপগ্রেড সংস্করণ।

এয়ারটেলের নতুন এই পরিষেবাটি পাওয়ার জন্য ব্যবহারকারীদের অ্যান্ড্রয়েড এবং আইওএস থেকে ‘এয়ারটেল এক্সস্ট্রিম’ অ্যাপটি ডাউনলোড করতে হবে। যেখানে গ্রাহকরা ১০,৫০০টি সিনেমা এবং শো-সহ লাইভ চ্যানেলগুলির অ্যাক্সেস পাবেন। এয়ারটেল ডিজিটালের সিইও আদর্শ নায়ার বলেন, ‘এয়ারটেল এক্সস্ট্রিম প্রিমিয়াম একটি গেম চেঞ্জিং ইনোভেশন যা গোটা বিষয়টাকে আরও আকর্ষণীয় করে তুলবে’।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল