OnePlus 15 থেকে Samsung, ১৬ জানুয়ারি শুরু অফারের সুনামি! সেরা ডিলগুলো পাবেন কোথায়?

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন বছরের আনন্দকে দ্বিগুণ করতে চলে এসেছে ই-কমার্স সংস্থা Amazon। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ই-কমার্স জায়ান্টটি ঘোষণা করেছে তাদের বছরের প্রথম মেগা সেল-গ্রেট রিপাবলিক ডে সেল ২০২৬। আপনি যদি নতুন ফোন, ল্যাপটপ বা বাড়ির জন্য টিভি কেনার প্ল্যান করে থাকেন, তবে ক্যালেন্ডারে ১৬ জানুয়ারি তারিখটি মার্ক করে রাখুন। কারণ এই সেলে স্মার্টফোন থেকে শুরু করে ক্যামেরা, ওয়্যারলেস স্পিকার এবং স্মার্ট হোম অ্যাপ্লায়েন্সেস—সবকিছুতেই থাকছে অবিশ্বাস্য ছাড়।

চলুন, এক নজরে দেখে নেওয়া যাক আপনার জন্য কী কী ধামাকা অপেক্ষা করছে।

ব্যাঙ্ক অফার: পকেটের সাশ্রয়

কেনাকাটা শুরু করার আগেই সুখবরটা দিয়ে রাখি। আপনার কাছে যদি SBI ক্রেডিট কার্ড থাকে, তবে আপনি অতিরিক্ত সুবিধা পাবেন। SBI কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে মিলবে ফ্ল্যাট ১০% ইন্সট্যান্ট ডিসকাউন্ট। এর সাথে থাকছে ক্যাশব্যাক এবং পুরনো ফোন বদলানোর জন্য আকর্ষণীয় এক্সচেঞ্জ বোনাস।

OnePlus প্রেমীদের জন্য সুখবর

Amazon-এর মাইক্রোসাইট থেকে যা জানা যাচ্ছে, এবারের সেলের মূল আকর্ষণ হতে চলেছে সদ্য লঞ্চ হওয়া OnePlus 15 সিরিজ।

  • OnePlus 15 (12GB + 256GB): এই ফোনটি লঞ্চ হয়েছিল 72,999 টাকায়। কিন্তু সেলে অফার এবং ডিসকাউন্ট মিলিয়ে এটি আপনি পেয়ে যাবেন মাত্র 68,999 টাকায়।
  • OnePlus 15R: এটিও কিন্তু পিছিয়ে নেই। 47,999 টাকার এই ফোনটি সেলে পাওয়া যাবে 44,999 টাকায়।
  • OnePlus Nord 5: বাজেটের মধ্যে যারা প্রিমিয়াম ফিল চান, তারা এই ফোনটি কিনতে পারেন মাত্র 30,999 টাকায়।

Samsung এবং অন্যান্য ব্র্যান্ডের সেরা ডিল

শুধু OnePlus নয়, Samsung-এর ফ্যানদের জন্যও আছে দারুণ সব অফার:

  • মিড-রেঞ্জ কিং Samsung Galaxy A55 5G পাওয়া যাবে মাত্র 23,999 টাকায়।
  • বাজেট ফ্রেন্ডলি Samsung Galaxy M17 5G-এর দাম কমে হচ্ছে 12,999 টাকা।

যাঁরা খুব কম বাজেটে ভালো 5G ফোন খুঁজছেন, তাঁদের জন্যও Amazon জন ঝুলি উজাড় করে দিয়েছে:

  • Realme Narzo 80 Lite 5G: মিলবে মাত্র 11,499 টাকায়।
  • Redmi A4 5G: অবিশ্বাস্য দামে, মাত্র 8,299 টাকায়।
  • দেশি সংস্থা Lava-র ধামাকা Lava Bold N1 5G ফোনটি পাওয়া যাবে মাত্র 7,249 টাকায়! (এই সব দাম কুপন এবং ব্যাঙ্ক অফার যোগ করার পর)।

iPhone প্রেমী এবং প্রাইম মেম্বারদের সুবিধা

সবার মনে একটাই প্রশ্ন—iPhone 15-এর দাম কত কমবে? Amazon এখনও সেই গোপন কথাটি ফাঁস করেনি, তবে টিজার দেখে বোঝা যাচ্ছে আইফোন প্রেমীদের জন্য বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। এছাড়া iQOO-এর ফোনগুলোতেও থাকবে বিশাল ছাড়।

আর আপনি যদি Amazon প্রাইম মেম্বার হন, তবে আপনার জন্য সেলটি সবার আগেই শুরু হয়ে যাবে। তাই স্টক শেষ হওয়ার আগেই নিজের পছন্দের জিনিসটি উইশলিস্টে (Wishlist) তুলে রাখুন।

 

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা