আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পিৎজা নিয়ে নতুন ভাবনা অ্যামাজনের

নিজস্ব প্রতিনিধিঃ পিৎজা নিয়ে আট থেকে আশির আগ্রহের শেষ নেই। এবার লন্ডনের পিৎজা ডেলিভারি সংস্থা Delivaroo নিয়ে আসতে চলেছে তাদের নতুন পিৎজা পার্লার।  যেখানে বড়সড় লগ্নি রয়েছে অ্যামাজনেরও।  ইতিমধ্যেই এর প্রক্রিয়াকরণ অনেকটাই এগিয়ে গিয়েছে। নতুন আউটলেটের লাইসেন্সের জন্যও ইতিমধ্যেই আবেদন করেছে তারা।কোম্পানির তরফে জানানো হয়েছে – এই পিৎজা ডেলিভারির ব্যাবসা ও এর নতুন আউটলেট তৈরির মাধ্যমে এই ব্যাবসায় কী কী ধরণের সমস্যা আসতে পারে তাই বোঝার চেষ্টা করা হবে প্রথম দফায়। সঙ্গে কর্মীদের শেখানো হবে কীভাবে পিক টাইমে গ্রাহকের চাহিদা অনুযায়ী পরিস্থিতি সামাল দিতে হয়। আপাতত এই কাজ চলবে একটি রেস্টুরেন্ট থেকেই।

ওই পিৎজা আউটলেট যার নাম হতে পারে Pizza Paradiso। উল্লেখযোগ্য বিষয় যেটি তা হল সেখানে গ্রাহক বাইরে বসে খাওয়ার পাশাপাশি চাইলে কিচেনের ভিতরে বসে সমস্ত প্রক্রিয়াটি প্রত্যক্ষ করতে করতেও খেতে পারবেন।  পিৎজার নতুন এই আউটলেটে আনা হয়েছে আধুনিকতার ছোঁয়াও। ইনডোর ও আউটডোর দুই জায়গাতেই বসে খাওয়ার ব্যাবস্থা রাখা হবে। সঙ্গে রয়েছে ফ্রন্ট ইন হাউজ পিৎজা আভেন ও ব্যাক হাউজ কিচেনও। থাকবে ক্রেতা বা গ্রাহকদের জন্য সুসজ্জিত ওয়েটিং বেঞ্চ।

ঘোস্ট কিচেন ফরম্যাটেই এতদিন পিৎজা ডেলিভারি করত অ্যামাজন-র লগ্নিকারি এই সংস্থা Delivaroo। অর্থাৎ রেস্তোরাঁয় বসে খাওয়ার কোনও ব্যাবস্থা ছিল না। ছিল শুধুমাত্র ডেলিভারির সুবিধা ও টেক অ্যাওয়ে কাউন্টার। করোনা পরিস্থিতিতে ইতিমধ্যেই এই বিষয়টি গোটা বিশ্বেই বেশ জনপ্রিয়। আর এই করোনা পরিস্থিতির মধ্যেই বেড়েছে Delivaroo-র মত খাবার ডেলিভারি সংস্থার জনপ্রিয়তাও। ব্রিটিশ কোম্পানি হওয়া সত্বেও এশিয়া, ইউরোপ ও অস্ট্রেলিয়াতে কাজ করে এই সংস্থা। প্রায় আটটি দেশে খাবার ডেলিভারির কাজ করে তারা। অন্যদিকে ২০২৫ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড ও কানাডায় প্রায় ৭০০টি ঘোস্ট কিচেন খোলার ভাবনাচিন্তা রয়েছে তাদের।

Published by:

Share Link:

More Releted News:

সপ্তাহজুড়ে ১২,০০০ টাকা কমেছে রুপো, সস্তা সোনাও, কত দাম হল?

গরমে চাহিদা তুঙ্গে, ফ্লিপকার্টে অর্ধেক দামে মিলছে Split AC

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক, গ্রাহকদের টাকা সুরক্ষিত?

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

ডলারের চাপে কমলো সোনা ও রুপার দাম

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ