Tata Nano EV : আসতে চলেছে সবচেয়ে সস্তা ইভি, দাম শুনলে অবাক হবেন!

Share:

নিজস্ব প্রতিনিধি: আপনি কী ভারতীয় বাজারে সবচেয়ে সাশ্রয়ী মূল্যের বৈদ্যুতিক গাড়ি খুঁজছেন? যা কিনা অতি সহজেই কিনতে পারেন? তাহলে এবার সম্পূর্ণরূপে প্রস্তুত থাকুন। কেননা টাটা মোটরস নিয়ে আসতে চলেছে Tata Nano-এর নতুন EV সংস্করণ ৷ বিগত কয়েক বছর আগেও টাটা ন্যানোই ছিল ভারতীয় বাজারে সবচেয়ে সস্তা গাড়ি আর, সেই সস্তা মূল্যকে মাথায় রেখেই টাটা এবারও নিয়ে আসছে এই ন্যানো ইভি। 

জানা গিয়েছে, সম্প্রতি টাটা মোটরস ন্যানোর মডেলটিকে একটি বৈদ্যুতিক গাড়ির রূপ দিয়েছে, যার তথ্য সংস্থা নিজেই লিঙ্কড-ইন এ দিয়েছে। এই ইলেক্ট্রা ইভি সংস্থাটি একটি বৈদ্যুতিক গাড়ির পাওয়ারট্রেন প্রস্তুতকারক। রতন টাটাকে যখন সংস্থার তরফে ন্যানোর বৈদ্যুতিক সংস্করণটি উপহার দেয়েছিল, তখন তিনি এটি চালানো থেকে নিজেকে আটকাতে পারেননি।

কী-কী আছে টাটা ন্যানো ইভি-তে ?

সংস্থা সূত্রে খবর, টাটা ন্যানো ইভিকে একটি দুর্ধর্ষ আপডেটেড লুক দেওয়া হতে পারে। গাড়িটিতে ব্যবহার করা হয়েছে লিথিয়াম-আয়ন ব্যাটারি। কোম্পানির দাবি যে এই গাড়িটি ০ থেকে ৬০ কিমি গতিতে যেতে ১০ সেকেন্ড সময় লাগবে এবং ন্যানো ইভির সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায়  ১১০ কিমি হবে। গাড়িটি সিঙ্গেল চার্জে ১৬০ কিলোমিটার যেতে সক্ষম হবে। যদিও ন্যানো ইভির অফিসিয়াল দাম এখনও বলা হয়নি, তবুও অনুমান করা হচ্ছে যে, ভারতে এর দাম আনুমানিক প্রায় ৪ থেকে ৬ লক্ষ টাকা হতে পারে।

জানা গিয়েছে, এখনও পর্যন্ত টাটা মোটরসের লক্ষ্য ২০২৫ সালের মধ্যে প্রায় ১০ টি টাটা ন্যানো ইভি লঞ্চ করা। তাই অনুমান করা হচ্ছে যে ২০২৫ সালের প্রথমদিকেই ন্যানো ইভি ভারতের বাজারে আসবে। তবে বাজারে ইলেকট্রিক গাড়ির ক্রমবর্ধমান চাহিদা দেখে সংস্থা আরও আগেই প্রস্তুত করার চেষ্টা করতে পারে। তবে নিশ্চিত ভাবে বলা যায় যে, এই গাড়িটি অন্যান্য বৈদ্যুতিক গাড়ির সাথে খুব ভাল প্রতিদ্বন্দ্বিতা করবে।

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী