গাড়ি বুকিং করেছেন? পছন্দের গাড়িটি কবে হাতে পাবেন তা ঠিক নেই

উৎসবের মরশুমে যারা নতুন গাড়ি কিনবেন বলে বুকিং করেছিলেন তাঁদের অপেক্ষা আরও বাড়ছে। বেশিরভাগ সংস্থাই গাড়ি ডেলিভারি দিতে পারেনি আজ পর্যন্ত

Share:

নিজস্ব প্রতিনিধি: উৎসবের মরশুমে যারা নতুন গাড়ি কিনবেন বলে বুকিং করেছিলেন তাঁদের অপেক্ষা আরও বাড়ছে। বেশিরভাগ সংস্থাই গাড়ি ডেলিভারি দিতে পারেনি আজ পর্যন্ত। সংশ্লিষ্টমহলের বক্তব্য, দু-চাকা হোক বা চার-চাকা গাড়ি কোনও গাড়িই গ্রাহকদের হাতে তুলে দেওয়া সম্ভব হচ্ছে না চিপের অভাবে। আত্যাধুনিক প্রযুক্তির এসইউভি বা সাধারণ দুচাকা গাড়ির জন্য দরকার এক বিশেষ ধরণের চিপ (Semiconductors) অমিল বিশ্বজুড়েই। এর জেরে মার খাচ্ছে গাড়ি তৈরির কাজ। ফলে উৎসবের মরশুমে গাড়ি বুকিং করেও এখনও অনেকে পছন্দের গাড়িটি হাতে পাননি গ্রাহকরা।

সমস্যা কোথায়?

ভারতীয় অটো ইন্ডাস্ট্রির প্রতিনিধি সংগঠন SIAM শুক্রবার একটি হিসেবে পেশ করে জানিয়েছে চলতি বছর নভেম্বর মাসে প্যাসেঞ্জার গাড়ি বিক্রি হয়েছে ২ লক্ষ ১৫ হাজার ৬২৬ ইউনিট। যা গত (২০২০) বছরের থেকে ৬৪ হাজার ৮৯৮টি কম হয়েছে। শতাংশের বিচারে তা ১৯.৬০ শতাংশ কম। এর অন্যতম কারণ হিসেবে সিয়াম তুলে ধরছে সেমিকন্ডাক্টরের অভাব। এই সেমিকন্ডাক্টর গাড়ির একটি অপরিহার্য্য অঙ্গ। সেটা না পাওয়ায় গাড়ির বুকিং নিয়েও ডেলিভারি দিতে পারছে না বেশিরভাগ সংস্থা।

বিশেষজ্ঞদের বক্তব্য, একটি গাড়ির বিভিন্ন আকর্ষণীয় ফিচার্স দিতে গেলে একাধিক সেমিকন্ডাক্টর বা চিপ লাগে। চিনের উপর নিষেধাজ্ঞা জারির পর তা আসা বন্ধ হয়েছে। অপরদিকে করোনার ধাক্কায় বিশ্ব বাজারেও এর উৎপাদন ব্যহত হয়েছিল। ফলে ওই ধরণের চিপের আমদানি অনেকটাই কমেছে। চিপগুলি কাজে লাগে গাড়ির মূল টাচস্ক্রিন প্য়ানেল পরিচালনা, পাওয়ার উইন্ডো, পাওয়ার মিরর, জিপিএস প্রভৃতি বাড়তি সুযোগ-সুবিধা দিতে। ফলে চিপের অভাবে গাড়ির উৎপাদন ব্য়হত হয়েছে।

বিকল্প ভাবনা

সিয়ামের খতিয়ান অনুযায়ী, গত ১৯ বছরে ২০২১-এর নভেম্বরে সবচেয়ে কম তিন-চাকা গাড়ি বিক্রি হয়েছে। দু-চাকা গাড়ির ক্ষেত্রে গত ১১ বছরে সবচেয়ে কম। সবচেয়ে খারাপ অবস্থা চার-চাকা এসইউভি গাড়ির ক্ষেত্রে। এখনও দেশজুড়ে প্রায় ৪ লক্ষ গ্রাহক তাঁদের বুকিং করা গাড়ির চাবি হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছেন। টাটা মোটরস, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, হুন্ডাইয়ের মতো গাড়ি প্রস্তুতকারী সংস্থা ইতিমধ্যেই ক্রেতাদের মিউজিক সিস্টেম, পাওয়ার মিরর, পাওয়ার উইন্ডো ছাড়াই গাড়ি ডেলিভারি দেওয়া শুরু করেছে। তাঁরা গ্রাহকদের কথা দিয়েছে, কিছু সময়ের মধ্যে গাড়িতে ওই প্রযুক্তি লাগিয়ে দেওয়া হবে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল