Hero, TVS ও Honda-কে চাপে ফেলতে বাজারে আসছে নতুন Bajaj Pulsar  

Share:

নিজস্ব প্রতিনিধি: বাইকপ্রেমীদের জন্য দারুণ খবর! বাজারে আসতে চলেছে Bajaj-এর  Pulsar N125। Pulsar 250 সিরিজ লঞ্চের পর থেকে একের পর এক নতুন ডিজাইনের বাইক নিয়ে আসছে Bajaj। ইতিমধ্যে Pulsar N160, N150, এবং P150-এর মতো মডেলগুলি বাজারে এসেছে। যেগুলি সব কয়টিই 150cc-র ওপরে ইঞ্জিন ক্যাপাসিটি নিয়ে এসেছে। তবে এবার সংস্থা নিয়ে আসছে 125cc ইঞ্জিনের নতুন একটি Pulsar বাইক, যার নাম রাখা হয়েছে Pulsar N125।

অনেক দিন ধরেই এই বাইকটির টেস্টিং চলছিল। তবে এর মধ্যেই পুণের কাছে Bajaj Pulsar N125-এর স্পাই ছবি ফাঁস হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, নতুন ডিজাইনে তৈরি এই বাইকটি দেখতে বেশ স্লিক এবং অন্যান্য Pulsar বাইকের তুলনায় compact। এতে থাকছে LED হেডলাইট, shrewd সহ মাসকুলার ফুয়েল ট্যাঙ্ক, স্প্লিট সিট, এবং single-piece grab rail। রাইডারের comfort-এর কথা মাথায় রেখে এতে mid-set sidewalk রাখা হয়েছে, যা একে আপরাইট রাইডিং-এ সাহায্য করবে। এছাড়াও, স্পোর্টি লুক বাড়াতে যোগ করা হয়েছে আন্ডারবেলি এগজস্ট।

বাইকটির সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর ইঞ্জিন। Bajaj এই বাইকে 125 cc-র নতুন ইঞ্জিন ব্যবহার করতে পারে, যা এই সেগমেন্টে বর্তমান ইঞ্জিনের তুলনায় একটি গুরুত্বপূর্ণ আপগ্রেড হতে চলেছে। এই ইঞ্জিনটি TVS Raider 125, Hero Xtreme 125R, এবং Honda SP 125-এর থেকে অনেক বেশি রিফাইন্ড এবং শক্তিশালী হওয়ার সম্ভাবনা। তাই Bajaj-এর এই নতুন Pulsar N125 বাজারে আসার পর প্রতিযোগী ব্র্যান্ডগুলোর জন্য চাপ বাড়াতে পারে।

হার্ডওয়্যারের মধ্যে রয়েছে টেলিস্কোপিক ফর্ক এবং মনোশক সাসপেনশন, যা বাইকের স্টেবিলিটি এবং রাইডারের জন্য সুরক্ষার দিক থেকে গুরুত্বপূর্ণ। এছাড়াও, সেফটি এবং সুবিধার জন্য এতে লেগ গার্ড এবং সেন্টার স্ট্যান্ড দেওয়া হয়েছে। চাকা 17 ইঞ্চির বলে মনে করা হচ্ছে, যা বাইকের গ্রিপ ও ব্যালান্স ভালো রাখবে। নতুন Bajaj Pulsar N125 আগামী কয়েক মাসের মধ্যেই বাজারে আসার কথা। এটির দাম 1 লাখের (এক্স-শোরুম) কাছাকাছি হতে পারে বলে অনুমান করা হচ্ছে। তাই বাজাজের এই নতুন মডেলটির জন্য অপেক্ষায় থাকুন, কারণ এটি আপনাকে দেবে একটি রোমাঞ্চকর এবং আরামদায়ক রাইডিং অভিজ্ঞতা।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল