BATA-র ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন দিশা পাটানি

বাটার মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হতে পেরে খুশি দিশাও।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ব্যবসার জন্য দীর্ঘদিনের ছক ভেঙে বাণিজ্যিক বিজ্ঞাপনের দিকে ঝুঁকেছে দেশের অন্যতম শীর্ষ জুতো প্রস্তুতকারী সংস্থা বাটা। বলিউডের দুই পরিচিত মুখ কার্তিক আরিয়ান ও কৃতী স্যানোনকে দিয়ে বিজ্ঞাপন করার পরে এবার বলিউডের আর এক পরিচিত মুখ দিশা পাটানি-কে ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে বেছে নিলেন সংস্থার শীর্ষ আধিকারিকরা। বাটার মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হতে পেরে খুশি দিশাও।

গত কয়েক বছর ধরেই তরুণ ও যুব প্রজন্মের কথা মাথায় রেখে নতুন ডিডাইন ও স্টাইলের চটি ও জুতোর সম্ভার নিয়ে বাজারে হাজির হয়েছে বাটা। শুধু তাই নয়, অন্য সংস্থার সঙ্গে প্রতিযোগিতার বাজারে টিঁকে থাকতে দামও অনেকটা কমানো হয়েছে। ফলে ধীরে-ধীরে তরুণ ও যুব প্রজন্ম আকৃষ্ট হচ্ছে দেশের প্রাচীন জুতো উ‍ৎপাদক সংস্থার প্রতি। যদিও প্রত্যাশিত ব্যবসা হচ্ছে না।

তাই এবার দিশা পাটানির মতো তরুণ ও জনপ্রিয় অভিনেত্রী তথা মডেলকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার করে তরুণ প্রজন্মের কাছে আরও বেশি করে পৌঁছনোর প্রয়াস নিয়েছেন বাটার শীর্ষ কর্তারা। এ বিষয়ে সংস্থার ভারতীয় শাখার সিইও গুঞ্জন শাহ সাংবাদিকদের বলেছেন, ‘ভারতীয় জুতোর জগতে গত কয়েক ধশক ধরেই বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে পরিচিত বাটা। আগামী কয়েক দিনের মধ্যেই বাজারে নতুন মডেলের স্নিকার ও ক্যাজুয়াল শু নিয়ে হাজির হচ্ছি। আমরা আশা করছি, তরুণদের কাছে অন্যতম আইকন দিশা পাটানি ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে তরুণ ও যুব প্রজন্মের সঙ্গে বাটার সম্পর্ককে আরও দৃড় করবেন।’

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী