ভারতের বাজারে বৈদ্যুতিক গাড়ি আনছে BMW

জ্বালানির দাম ভারতে উর্দ্ধমুখী। তাই হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। ভারতের বাজারে তাই বৈদ্যুতিক গাড়ির রমরমা বাড়ছে দিন দিন

Share:

নিজস্ব প্রতিনিধি: জ্বালানির দাম ভারতে উর্দ্ধমুখী। তাই হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। ভারতের বাজারে তাই বৈদ্যুতিক গাড়ির রমরমা বাড়ছে দিন দিন। এতদিন ই-স্কুটারের বাজারে লড়াই চলছিল। তাই একাধিক কোম্পানি বাজারে এনেছে বৈদ্যুতিক স্কুটার। এবার চাহিদা অনুযায়ী ভারতের বাজারে একাধিক দেশীয় কিংবা বিদেশি কোম্পানি বৈদ্যুতিন চারচাকা গাড়ি বাজারে এনেছে। যার মধ্যে চোখ ধাঁধানো প্রযুক্তি ও ফিচার নিয়ে বাজারে আসছে BMW-এর বৈদ্যুতিক গাড়ি।

MINI Cooper SE যে ভারতে পা রাখছে, তা গত বছরই নিশ্চিত করেছিল BMW। ২০২১ সালের ২৯ অক্টোবর বৈদ্যুতিক গাড়িটির বুকিং নেওয়াও শুরু করেছিল সংস্থাটি। বুকিং শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এর ৩০ টি মডেল বিক্রি হয়ে যায়। এবার গাড়িটির লঞ্চের দিনক্ষণ ঘোষণা করল BMW। বৃহস্পতিবার অর্থাৎ ২৪ ফেব্রুয়ারি ভারতের বাজারে পা রাখতে চলেছে MINI Cooper SE প্রিমিয়াম ইলেকট্রিক গাড়ি। কয়েকজন হাতেগোনা ভারতীয়ের জন্যই যে লাক্সারি বৈদ্যুতিক গাড়িটি দেশীয় বাজারে লিমিটেড এডিশনে পা রাখতে চলেছে। ভারতের বাজারে এই মুহূর্তে এই গাড়ি কেনার গ্রাহক না পাওয়া গেলেও আগামী কিছু বছরের মধ্যে গ্রাহক তৈরি হয়ে যাবে। তাই আগাম বাজার ধরার জন্য এই চেষ্টা BMW কর্তৃপক্ষের।

৩ দরজা বিশিষ্ট মিনি কুপার এসই গাড়িটি লুকিং সেরা। ইন্টারন্যাশনাল মডেলটিতে রয়েছে ৩২.৬ কিলোওয়াট আওয়ার ব্যাটারি, যা একবার সম্পূর্ণ চার্জে ২৭০ কিলোমিটার পথ দৌড়াতে পারে। কিন্তু আকারে ছোট হওয়ার কারণে এর মোটরের ক্ষমতা প্রিমিয়াম সেগমেন্টের অন্যান্য গাড়ির তুলনায় কম। মিনির ইলেকট্রিক মোটর থেকে ১৮৪ এইচপি শক্তি এবং ২৭০ এনএম টর্ক উৎপন্ন হয়। আবার ০-১০০ কিমি/প্রতি ঘন্টার গতিবেগ তুলতে সময় লাগে ৭.৩ সেকেন্ড।

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের