চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

50MP ক্যামেরা, 5000 mAh ব্যাটারি, সঙ্গে 5G, দশ হাজারেরও কমে এই স্মার্টফোন মিলছে কোথায়!

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: মাত্র কয়েকদিন হল কেটেছে উৎসবের মরশুম। পকেটে টাকাপয়সা সেরকম নেই বললেই চলে। এদিকে একটা নতুন স্মার্টফোন কেনার ইচ্ছে হচ্ছে, তাও অল্প বাজেটে? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর। মোবাইল প্রস্তুতকারী সংস্থা রেডমি(Redmi) আনতে চলেছে এক অত্যাধুনিক 5G স্মার্টফোন(Redmi 5G Smartphone), যেখানে সমস্ত আধুনিক ফিচার্স তো থাকবেই এবং দামও হবে একেবারে সাধ্যের মধ্যে(Budget Friendly Smartphone)।‌

আরও পড়ুনঃ মেধাবী শিক্ষার্থীদের জন্য নয়া প্রকল্পে ছাড় মোদি মন্ত্রিসভার, কী সুবিধা মিলবে?

Xiaomi-এর সাব ব্র্যান্ড Redmi-র তরফে লঞ্চ করা হবে এই 5G স্মার্টফোন, যার নাম Redmi A4 5G। অত্যাধুনিক ফিচার্সের পাশাপাশি এই ফোনের দাম থাকবে দশ হাজারেরও কম(Under 10000 Redmi Smartphone)। চলুন দেখে নেওয়া যাক আসন্ন এই স্মার্টফোনে কি কি অত্যাধুনিক ফিচার্স থাকতে চলেছে-

১) ডিসপ্লে- সম্ভাব্য অনুমানের ভিত্তিতে Redmi A4 5G স্মার্টফোনে ৬.৭ ইঞ্চি HD+ 90 Hz LCD ডিসপ্লে থাকতে চলেছে। ফোনটিতে Snapdragon 4s gen 2 চিপসেট থাকতে চলেছে।

২) স্টোরেজ- এই ফোনে অন্যান্য দুর্দান্ত ফিচার্সের পাশাপাশি খুব ভালো স্টোরেজ দেওয়া হবে। এর ফলে গেম খেলার পাশাপাশি, মুভি দেখা, গান শোনা, ছোটখাটো কাজ সবকিছুই করা যাবে কোনও বাধা ছাড়াই। শোনা যাচ্ছে, ফোনটিতে 4GB Ram এবং 128GB স্টোরেজ দেওয়া হবে।

3) ক্যামেরা: বাজেট ফ্রেন্ডলী হলেও এই ফোনের ক্যামেরা কোয়ালিটিতে কৃপণতা করা হবে না বলেই জানা গিয়েছে। ফোনের পিছনে 50MP ব্যাক ক্যামেরার পাশাপাশি একটি সেকেন্ডারি শুটার থাকবে। এবং সামনে 8MP ফ্রন্ট ক্যামেরা থাকবে যার মাধ্যমে HD কোয়ালিটির সেলফি তোলা যাবে।

4) ব্যাটারি- এই ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হবে যার ফলে অনেকক্ষণ ব্যবহার করা সম্ভব হবে এবং চার্জিং স্পিড 18W পর্যন্ত বাড়ানো যাবে।

আরও পড়ুনঃ কে বলবে বাড়ছে বয়স! দুধ সাদা বিছানায় দুরন্ত পোজ মনামীর

5) দাম- Redmi A4 5G স্মার্টফোনের প্রকৃত দাম এখনও জানা যায়নি। লঞ্চ হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা না হওয়া অবধি তা জানা যাবে না। তবে অনুমান করা হচ্ছে এই স্মার্টফোনের দাম থাকবে দশ হাজার বা তার আশেপাশে।

তবে আর দেরি কিসের? এই স্মার্টফোনের ফিচার্সগুলি যদি মানানসই মনে হয় তাহলে নিঃসন্দেহে বাড়িতে আনতে পারেন এই স্মার্টফোন। তবে তার জন্য কয়েকদিন অপেক্ষা করতে হবে কারণ Redmi-র তরফ থেকে এই ফোনের দাম এবং লঞ্চের সময়সূচি এখনও জানানো হয়নি। অফলাইন স্টোরের পাশাপাশি Flipkart এবং Amazon থেকেও এই স্মার্টফোন কিনতে পাওয়া যাবে।

Published by:

Share Link:

More Releted News:

শেয়ারবাজারে ফের ধস, ৭৫৭ সূচক কমল সেনসেক্স

শেয়ার বাজারে পতন, কিন্তু গগনচুম্বী সোনা, একলাফে ৬০০০ টাকা বাড়ল রুপোর দাম

নিখুঁত টেক্সট ও স্মার্ট ইমেজ, জিপিটি ইমেজ ২.০ নিয়ে এল নতুন চমক

দেড় লাখে পাওয়া যাচ্ছে রুপো, সস্তা সোনাও, মুখে স্বস্তির হাসি গহনাপ্রেমীদের

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে ধাক্কা শেয়ার বাজারে, লালেই শুরু সেনসেক্স-নিফটি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ