এই কাজ করে সহজেই বাড়িতে বসেই প্রতি মাসে আয় করুন এক লক্ষ!

ব্যবসা শুরু করবেন ভাবছেন? কিন্তু ঠিক বুঝে উঠতে পারছেন না কীসের ব্যবসা করবেন, তাই তো?

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যবসা শুরু করবেন ভাবছেন? কিন্তু ঠিক বুঝে উঠতে পারছেন না কীসের ব্যবসা করবেন, তাই তো? বিভিন্ন জন বিভিন্ন রকমের মত দিচ্ছেন, আর সেগুলির জন্য আপনাকে সিদ্ধান্তহীনতায় ভুগতে হচ্ছে। আর সেই সঙ্গে ব্যবসার মূলধনের একটা ব্যাপারও থেকে থাকে। তবে একটু মন দিয়ে ভেবে দেখলেই উপায় ঠিক বেরিয়ে যাবে। আর আপনি নিজের ব্যবসা থেকে প্রতি মাসে প্রায় এক লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন। এমন কিছু-কিছু ব্যবসা রয়েছে যেগুলির জন্য বেশি মূলধন ঢালতে লাগে না। স্বল্প খরচেই শুরু করা যায়। অনেক সময় এই ধরনের ব্যবসার ক্ষেত্রে সরকারের তরফ থেকেও খানিকটা সাহায্য পাওয়া যায়। সেগুলির মধ্যে একটি হল ন্যাপকিন পেপার উৎপাদনের ব্যবসা। কারণ, গোটা বিশ্বে ন্যাপকিন কাগজের ব্যাপক চাহিদা রয়েছে। বিশেষ করে ইউরোপের দেশগুলির আবহাওয়া বেশ ঠাণ্ডা। তাই সেখানে ন্যাপকিন পেপারের ব্যবহার ভীষণভাবে হয়ে থাকে। করোনার মতো ধাক্কা তথা অতিমারির সময় এই জিনিসটির চাহিদা এক বিন্দুও কমেনি। বরং আরও বৃদ্ধি পেয়েছে। দোকানগুলি থেকে এক থেকে দুই দিনের মধ্যেই ন্যাপকিন কাগজের সমস্ত স্টক শেষ হয়ে যায়।

তবে শুধু বিদেশেই নয়, ভারতেও ন্যাপকিন পেপারের ব্যবহার ভালো মতোই লক্ষ্য করা যায়। অন্যান্য দেশের মতো, এই দেশেও ন্যাপকিন কাগজের চাহিদা ভীষণভাবে রয়েছে। তাই আপনি যদি এই ব্যবসা করে মাসে বড় অঙ্কের টাকা উপার্জন করতে পারেন। প্রায় এক লক্ষের কাছাকাছি। অবাক লাগলেও এটা পুরোপুরি সত্যি। কারণ, ভারতে প্রায় সব ঋতুতেই কম-বেশি ন্যাপকিন ব্যবহার হয়ে থাকে।

এই ব্যবসা করতে গেলে প্রথমে আপনাকে একটা ন্যাপকিন পেপার তৈরির মেশিন ক্রয় করতে হবে। যদি আপনি সেমি অটোমেটিক মেশিন কেনেন তাহলে ৫ থেকে ৬ লক্ষ টাকার মধ্যে পেয়ে যাবেন। যেগুলি আপনাকে ঘণ্টায় ১০০ থেকে ৫০০ পিস ন্যাপকিন পেপার তৈরি করে দিতে পারবে। আর আপনি যদি আরও উচ্চ ক্ষমতা সম্পন্ন মেশিন ক্রয় করেন তাহলে ঘণ্টায় ২৫০০ ন্যাপকিন পেপারের রোল উৎপন্ন করতে পারবেন। তবে এই ধরনের মেশিনের দাম কমপক্ষে ১০ লক্ষ টাকা। তবে এক্ষেত্রে ঋণের ব্যবস্থাও রয়েছে।

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল