কপিরাইট আইন ভঙ্গের দায়ে সুন্দর পিচাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের

মঙ্গলবারই পদ্মশ্রী পেয়েছিলেন গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভজনার পুরস্কার হিসেবে মঙ্গলবারই পদ্মশ্রী পেয়েছিলেন গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই। সেই সুখবরের ২৪ ঘন্টার মধ্যেই দুঃসংবাদ এলো তাঁর জীবনে। কপিরাইট আইন ভঙ্গের দায়ে বুধবার গুগলের সিইও’র বিরুদ্ধে মামলা দায়ের করেছে মুম্বই পুলিশ। অতীতে কোনও পদ্ম সম্মান প্রাপকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে কিনা, তা মনে করতে পারছেন না প্রবীণরা।

গুগলের সিইও’র বিরুদ্ধে মুম্বই পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন বলিউডের বিখ্যাত প্রযোজক সুনীল দর্শন। তাঁর অভিযোগ, ‘কপিরাইট আইন ভঙ্গ করে এক ব্যবহারকারী ইউটিউবে তাঁর প্রযোজিত ’এক হাসিনা থি, এক দিওয়ানা’ ছবি আপলোড করেছেন। অথচ ওই ব্যবহারকারীর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকী আপলোড করা ভিডিয়ো সরিয়ে নেওয়া হয়নি। ফলে প্রচুর পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে তাঁকে।’ কপিরাইট আইন ভঙ্গের দায়ে গুগলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ারও দাবি জানান তিনি।

প্রযোজক সুনীল দর্শনের করা মামলা গড়ায় আদালতে। সম্প্রতি আদালতের পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়। আদালতের নির্দেশের পরেই গুগলের সিইও’র বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। এ বিষয়ে মুম্বই পুলিশের এক আধিকারিক সাংবাদিকদের জানিয়েছেন, ‘আদালতের নির্দেশেই সুন্দর পিচাইয়ের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক তদন্তের কাজ শুরু হয়েছে।’

পদ্মভূষণ সম্মান পাওয়ার পরের দিনই তাঁর নামে মামলা দায়ের হওয়ায় যথেষ্টই অস্বস্তিতে পড়েছেন গুগলের সিইও। যদিও এ বিষয়ে পিচাই ও গুগলের পক্ষ থেকে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।  

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল