NSE মামলায় মধ্যরাতে গ্রেফতার চিত্রা রামকৃষ্ণার প্রাক্তন উপদেষ্টা আনন্দ সুব্রহ্মণ্যম

বৃহস্পতিবার রাতে সিবিআই তাঁকে গ্রেফতার করে

Share:

নিজস্ব প্রতিনিধি: চেন্নাই থেকে গ্রেফতার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের প্রাক্তন সিইও চিত্রা রামকৃষ্ণার প্রাক্তন উপদেষ্টা আনন্দ সুব্রহ্মণ্যম। বৃহস্পতিবার রাতে সিবিআই তাঁকে গ্রেফতার করে। NSE মামলার তদন্ত করছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেই তদন্তের সূত্রে তারা কিছুদিন আগে চিত্রা রামকৃষ্ণার বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশিতে বেশ কিছু নথিপত্র তারা বাজেয়াপ্ত করে। সেই তল্লাশি এবং তদন্তের সুবাদে তারা এবার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের প্রাক্তন সিইও চিত্রা রামকৃষ্ণার প্রাক্তন উপদেষ্টাকে গ্রেফতার করল।

উল্লেখ করা যেতে পারে চিত্রা রামকৃষ্ণা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সিইও থাকাকালীন আনন্দ সুব্রহ্মণ্যমকে উপদেষ্টা পদে নিয়োগ করেন। এই নিয়োগ নিয়ে ভারতীয় রিজার্ভব্যাঙ্ক প্রবল আপত্তি তুলেছিল। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কেলেঙ্কারিতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইতোমধ্যে আনন্দ সুব্রহ্মণ্যমকে জিজ্ঞাসাবাদ করে। জানতে চাওয়া হয়, কী করে তিনি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের গ্রুপ অপারেটিং অফিসার (group operating officer)হলেন। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, আনন্দ সুব্রহ্মণ্যমকে অজ্ঞাতপরিচয় স্থানে নিয়ে যাওয়া হয়েছে।

আধিকারিক নিয়োগ নিয়ে চিত্রা রামকৃষ্ণার বিরুদ্ধে একাধিক অভিযোগ এসেছিল। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, হিমালয়ের এক যোগীর পরামর্শ নিতেন চিত্রা রামকৃষ্ণা।তাঁর কথাতেই হত নিয়োগ প্রক্রিয়া। পাশাপাশি কার কেমন বেতন হবে, সে ব্যাপারে চিত্রা রামকৃষ্ণা ওই যোগীবাবার পরামর্শ নিতেন।

উল্লেখ করা যেতে পারে, ন্যাশানাল স্টক এক্সচেঞ্জে যোগ দেওয়ার আগে বালমের লরি এবং ICICI গ্রুপের সঙ্গে কাজ করেছিলেন আনন্দ। সেই সময় বার্ষিক ১৪ লাখের থেকে সামান্য বেশি বেতন পেতেন তিনি।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল