চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দুঃসংবাদ, রেলে প্রবীণ নাগরিকদের জন্য ছাড় আপাতত বন্ধ

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এনেও রেল যাত্রার ক্ষেত্রে প্রবীণ নাগরিকদের বিশেষ ছাড়বন্ধ রাখার সিদ্ধান্তই নিয়েছে মোদি সরকার। বুধবার লোকসভায় এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ‘রেল যাত্রায় আপাতত প্রবীন নাগরিকদের ছাড় বন্ধই থাকবে। তবে বিশেষভাবে সক্ষম, পড়ুয়া ও রোগীরা ট্রেন যাত্রায় ছাড় পাবেন।’ অর্থা‍ৎ দেশের প্রবীণ নাগরিকদের পুরো ভাড়া গুনেই রেলে সওয়ার হতে হবে।

দেশে করোনার প্রকোপ শুরু হওয়ার পরে লকডাউনের সিদ্ধান্ত নেয় মোদি সরকার। লকডাউনের ফলে বন্ধ হয়ে যায় রেল চলাচল। ফের পুরোদমে রেল পরিষেবা চালু হওয়ায় লক্ষ্য করা যায়, ট্রেন যাত্রার ক্ষেত্রে প্রবীণ নাগরিকরা যে ছাড় পেতেন, তা বন্ধ হয়ে গিয়েছে। শুধুমাত্র বিশেষভাবে সক্ষম, ১১ ধরনের বিশেষ রোগে আক্রান্ত রোগী ও পড়ুয়াদের জন্য ছাড় বহাল রয়েছে।

অনেক প্রবীণ নাগরিকই আশা করেছিলেন, ফের পরিস্থিতি স্বাভাবিক হলে মিলবে বিশেষ ছাড়। কিন্তু তাঁদের সেই আশায় এদিন জল ঢেলে দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। লিখিত ভাষণে তিনি স্পষ্ট জানিয়েছেন, ‘ট্রেন যাত্রার ক্ষেত্রে প্রবীণ নাগরিকদের বিশেষ ছাড় বন্ধই থাকবে। তবে বাকি তিন শ্রেণিরা ছাড়ের সুযোগ পাবেন।’ কেন বন্ধ করা হল বিশেষ ছাড়, তার সাফাই দিতে গিয়ে রেলমন্ত্রী বলেছেন, ‘করোনার কালবেলায় ট্রেনে যাত্রী সংখ্যা কমেছে। যার কুপ্রভাব পড়েছে রেলের কোষাগারের উপরে। ২০১৯-২০ আর্থিক বর্ষের তুলনায় ২০২০-২১ আর্থিক বর্ষে রেলের আয় অনেক কমেছে। উল্টে যাত্রীদের বিশেষ ছাড় দেওয়ায় মোটা অঙ্কের লোকসানের বোঝা বইতে হচ্ছে রেলকে।’

Published by:

Share Link:

More Releted News:

ফোন নম্বর ছাড়াই করা যাবে চ্যাট, হোয়াটসঅ্যাপে আসছে বিশেষ ফিচার

দিল্লিতে সিনেমার কায়দায় রোমান্স স্ক্যাম! ‘আই লাভ ইউ’ বললেই ফাঁকা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

হিজাবে অনুমতি, বিন্দি তিলকে বাধা! বিতর্কে পড়ে কী জানালেন লেন্সকার্ট প্রতিষ্ঠাতা

কর্মক্ষেত্রে সুখী পরিবেশের জন্য চালু হচ্ছে দেশের প্রথম পুরস্কার

১৫০ দিনের ভ্যালিডিটি দিচ্ছে BSNL, জলের দরে মিলছে ২ জিবি ডেটা ও আনলিমিটেড কল

নববর্ষে মুখে হাসি গহনাপ্রেমীদের, ফের সস্তা সোনা, ২২ ক্যারেটের দাম কত হল?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ