ফের বাড়ল তেলের দাম, প্রতি ব্যারেল ছাড়াল ১০০ ডলারের গণ্ডি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামার কোনও ইঙ্গিত না মেলায় ফের বিশ্ববাজারে বাড়ল অপরিশোধিত জ্বালানি তেলের দাম।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামার কোনও ইঙ্গিত না মেলায় ফের বিশ্ববাজারে বাড়ল অপরিশোধিত জ্বালানি তেলের দাম। ফের প্রতি ব্যারেলের দাম ১০০ ডলারের গণ্ডি ছাড়াল। বৃহস্পতিবার এক ধাক্কায় আট শতাংশ বেড়ে ক্রুডের দাম ১০২ দশমিক ৯৮ ডলারে দাঁড়িয়েছে। আর ব্রেন্ট ক্রুডের দাম নয় শতাংশ বেড়ে ১০৬ দশমিক ৬৪ ডলার হয়েছে। গত সপ্তাহে প্রতি ব্যারেলের দাম কমে দাঁড়িয়েছিল ৯৪ ডলারে। বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, রাশিয়া তেলের সরবরাহ কমিয়ে দিলে অপরিশোধিত তেলের দাম আরও ঊর্ধ্বমুখী হবে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পরেই কার্যত বিশ্ববাজারে তেলের দাম চড়তে শুরু করে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমী দেশগুলি রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাপানো শুরু করায় তেলের দাম ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ড করেছিল। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে গত ৭ মার্চ বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম উঠেছিল ১৩৯ দশমিক ১৩ ডলার, যা গত ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ। ওই সময় ডব্লিউটিআই’র দাম উঠেছিল ১৩০ দশমিক ৫০ ডলারে। সঙ্কট কাটাতে সৌদি আরব সহ আন্য তেল উ‍ৎপাদনকারী দেশকে উ‍ৎপাদন বাড়াতে চাপ দিয়েছিল পশ্চিমী দেশগুলি। কিন্তু ওপেক প্লাস চুক্তির কারণে তাতে রাজি হয়নি দেশগুলি।

সম্প্রতি যুদ্ধ থামাতে নিজেদের মধ্যে দফায় দফায় বৈঠক করেছে রাশিয়া ও ইউক্রেন। ওই বৈঠকের দিকেই তাকিয়েছিল গোটা বিশ্ব। যুদ্ধ থামার আশায় গত সপ্তাহে অনেকটাই কমেছিল তেলের দাম। ফলে স্বস্তি মিলেছিল। কিন্তু গত ৭২ ঘন্টায় পরিস্থিতির অনেকটা অবনতি ঘটেছে। ফলে আবার অপরিশোধিত তেলের দাম চড়তে শুরু করেছে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল