বিধিনিষেধ উঠতেই দেশের অভ্যন্তরীণ বিমানে টিকিটের চাহিদা তুঙ্গে

ওই দিন গোটা দেশে ৩ লক্ষ ২৭ হাজার ৯২৩ জন বিমানে যাতায়াত করেছেন বলে জানিয়েছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক।

Share:

নিজস্ব প্রতিনিধি: উৎসবের মরশুমে ভারতের অভ্যন্তরীণ বিমানে টিকিটের চাহিদা ফের উর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক করোনা বিধিনিষেধ অনেকটাই তুলে দিয়ে করোনা পূর্ববর্তী সময়ের মতোই যাত্রী পরিবহনে ছাড়পত্র দিয়েছে বিমান সংস্থাগুলিকে। ফলে খুশির হাওয়া ভারতের অভ্যন্তরীণ বিমান সংস্থাগুলিতে। লকডাউন পরবর্তী সময়ে ২০২০ সালের মে মাসে বিমান পরিবহনে ছাড়পত্র দিয়েছিল কেন্দ্র। এরপর গত রবিবার ভারতের অভ্যন্তরীণ এয়ার ট্রাফিক রেকর্ড গড়ল। ওই দিন গোটা দেশে ৩ লক্ষ ২৭ হাজার ৯২৩ জন বিমানে যাতায়াত করেছেন বলে জানিয়েছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক।

কেন্দ্রীয় মন্ত্রক জানিয়েছে, করোনা পূর্ববর্তী সময়ের থেকে সামান্য কম এই সংখ্যা। ফলে আশা করা যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই এই পরিসংখ্যান ছুঁয়ে ফেলবে অতিমারী পূর্বের বিমানযাত্রীর সংখ্যাকে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক জানিয়েছে, গত রবিবার ভারতের আকাশে উড়েছে ২,৩৭২টি অভ্যন্তরীণ বিমান। সম্প্রতি ডোমেস্টিক এয়ারলাইন্সগুলিকে ১০০ শতাংশ যাত্রী নেওয়ার ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার। এরপরই উৎসবের মরশুমে ঘরোয়া উড়ানে যাত্রী সংখ্যা হু হু করে বেড়েছে। নভেম্বরের প্রথম সপ্তাহেই দীপাবলি। ফলে তার আগে যাত্রী সংখ্যা আরও বাড়বে বলেই আশা করছেন বিমান সংস্থাগুলি। এখনই দীপাবলির আগাম বুকিং প্রায় ৪৫০ শতাংশ বেশি বলে জানা যাচ্ছে। ফলে যাত্রীচাপ সামাল দিতে বেশ কয়েকটি রুটে বাড়তি বিমান চালাতে হবে বলেই মনে করছেন পরিবহন বিশেষজ্ঞরা।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল