শিগগিরই দেশে ৮০৮ FM রেডিও স্টেশনের ই-নিলাম ডাকছে কেন্দ্র

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশজুড়ে নতুন করে আরও ৮০৮টি এফএম বেতার কেন্দ্র চালুর উদ্যোগ নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। আর ওই নয়া এফএম বে্বতার কেন্দ্র স্থাপিত হবে ২৮৪ শহরে। শিগগিরই নয়া এফএম বে্বতার কেন্দ্রের জন্য ই-নিলাম ডাকা হবে। রবিবার এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আগামী লোকসভা ভোটে স্থানীয় স্তরে বিজপি আর মোদি সরকারের জয়ধ্বনি বাজানোর জন্যই নতুন করে আটশোর বেশি এফএম রেডিও স্টেশন চালুর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

এদিন রাজধানীতে আঞ্চলিক রেডিও কমিউনিটির (উত্তর) সম্মেলনে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, কমিউনিটি রেডিও যাতে জনপ্রিয় হতে পারে তার জন্য আগের চেয়ে নিয়ম কানুন অনেকটাই শিথিল করা হয়েছে। কমানো হয়েছে জটিলতা। আর সেই জটিলতা কাটার কারণে অনেকেই কমিউনিটি রেডিও খোলার বিষয়ে আগ্রহী হচ্ছেন। বিশেষ করে আপ‍ৎকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষ কমিউনিটি রেডিওর মাধ্যমে উপকৃত হচ্ছেন।

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানান, বর্তমানে দেশের ২৬ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১১৩ শহরে ৩৮৮টি এফএম রেডিও চালু রয়েছে। তৃতীয় দফায় আরও ৮০৮টি নতুন এফএম রেডিও স্টেশন চালুর জন্য শিগগিরই ই-নিলাম ডাকা হবে। যাতে প্রত্যন্ত এলাকাতেও মানুষ ভালভাবে রেডিওর অনুষ্ঠান সুনতে পারেন তার জন্য নতুন টাওয়ার নির্মাণও করা হচ্ছে।

 

কান্না থামানোর অছিলায় ১১ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন, পলাতক অভিযুক্ত

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার শোকজ নোটিস কলকাতা হাইকোর্টের

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

ক্রেতাদের স্বস্তি দিয়ে আরও কমল দাম, কলকাতায় আজ সোনা-রুপোর দর কত?

3AC-তে চেপেও মন ভরেনি ছেলের, জীবনের মূল্যবোধ শেখাতে যা করলেন বাবা…

বক্স অফিসে রেকর্ডের পরেই ধস, ১২তম দিনে কত আয় করল ‘রামায়ণ’?

বিমান ব্যবস্থার পর এবার বিপর্যস্ত আমেরিকার ব্যাঙ্কিং পরিষেবা,সাইবার হামলার আশঙ্কা!

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, সুনামির আশঙ্কা কতটা?

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

অর্শদীপের বলেই চোট! ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন স্যান্টনার, পরিবর্তে এলেন কে?

২৪ ঘণ্টায় চতুর্থ হামলা! হরমুজের কাছে ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ

শুক্রবারের পর ফের বিপর্যস্ত আমেরিকার বিমান পরিষেবা, বিপাকে ইউনাইটেড এয়ারলাইন্সের যাত্রীরা