উৎসবের মুখেই গাড়ি-বাইক থেকে ফ্রিজ-এসির দাম বাড়ছে

আসন্ন উৎসবের মুখেই দুঃসংবাদ আম জনতার। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম এমনিতেই আকাশছোঁয়া ছিল এবং দোসর হতে চলেছে ভোগ্য়পণ্য়ও। ফলে তৈরি থাকুন

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন উৎসবের মুখেই দুঃসংবাদ আম জনতার। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম এমনিতেই আকাশছোঁয়া ছিল এবং দোসর হতে চলেছে ভোগ্য়পণ্য়ও। ফলে তৈরি থাকুন দু’চাকা-চার’চাকা থেকে শুরু করে টিভি-ফ্রিজের মতো ইলেকট্রিক সামগ্রীর দাম বাড়তে চলেছে পুজোর আগেই। সাধারণত উৎসবের মরশুমেই আম জনতা ভোগ্যপণ্য় বা গাড়ি কিনে থাকেন। কিন্তু তার আগেই মাথায় বাজ পড়তে চলেছে। সূত্রের খবর, পরিবহণ খরচে (Freight Cost) বদল এবং যোগান খরচে (Input Cost) বৃদ্ধির জন্য ফের একবার বাড়তে চলেছে দাম। তবে দাম বাড়ার ফলে যে কেবল খরিদ্দারেরা সমস্যায় পড়ছেন তাই নয়– সমস্যা বাড়ছে ব্যবসায়ীদেরও।

জানা যাচ্ছে, ৮-১২ শতাংশ পর্যন্ত দাম বাড়তে পারে ভোগ্য়পণ্য়ের। অপরদিকে ১-২ শতাংশ দাম বাড়বে বাইক ও গাড়ির। আগামী সপ্তাহের মধ্য়েই বর্ধিত দাম ঘোষণা করার সম্ভবনা রয়েছে। ফলে উৎসবের মরশুম শুরুর মুখেই এই মূল্যবৃদ্ধি চিন্তায় ফেলে দিয়েছে মধ্য়বিত্তদের। ব্য়বসায়ী মহলের দাবি, বিগত একবছরে চার থেকে পাঁচবার দাম বাড়বে ভোগ্যপণ্য়ের। অপরদিকে বিগত দেড় বছরে দু’চাকা বা চার’চাকার দাম বৃদ্ধি পেয়েছে ১০ থেকে ১৫ শতাংশ। তবে উৎপাদনকারীদের দাবি, পণ্য পরিষেবার খরচ বৃদ্ধিও দাম বাড়ার জন্য় অনেকাংশে দায়ি। বর্ধিত দামের নিরিখে স্কুটার বা বাইকের দাম বাড়বে ৫-১০ হাজার টাকা পর্যন্ত। স্টিল, তামা, অ্য়ালুমিনিয়ামের দাম বাড়াতেই এই গাড়ির ক্ষেত্রে মূল্যবৃদ্ধি হচ্ছে। অপরদিকে সেমি কণ্ডাক্টরের অভাব এবং মাইক্রো চিপের দাম বৃদ্ধির কারণে টিভি-ফ্রিজের মতো ভোগ্য়পণ্য়ের দাম বাড়ছে।

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার