EPF পাসবুক দেখতে পাচ্ছেন না? জলদি করুন এই কাজ

কর্মচারী ভবিষ্য তহবিলের (Employees Provident Fund)-এর পাসবুক দেখতে পাচ্ছেন না? তাহলে আপনি নিশ্চয়ই আপনার EPF অ্যাকাউন্টের সঙ্গে কোনও নমিনি যোগ করেননি।

Share:

নিজস্ব প্রতিনিধি: কর্মচারী ভবিষ্য তহবিলের (Employees Provident Fund)-এর পাসবুক দেখতে পাচ্ছেন না? তাহলে আপনি নিশ্চয়ই আপনার EPF অ্যাকাউন্টের সঙ্গে কোনও নমিনি যোগ করেননি। গত বছরের শেষ দিন পর্যন্ত ছিল নমিনির নাম জুড়ে দেওয়ার শেষ সুযোগ। অর্থাৎ, ২০২১ সালের ৩১ ডিসেম্বর ছিল ই-নমিনেশন ফাইল করার শেষ দিন। কিন্তু যারা করেননি, তাঁরা পিএফ অ্যাকাউন্টে পাসবুক দেখতে পারছেন না। বর্তমানে EPF পাসবুক দেখার জন্য ই-মনোনয়ন বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার।

তাহলে উপায় কী?

পিএফ অ্যাকাউন্ট হোল্ডার, যাঁরা এখনও ই-মনোনয়ন (e-nomination) জমা করেননি তাঁরা মেম্বার পাসবুক পোর্টালে লগইন করার পরেও তাদের PF পাসবুক দেখতে পারবেন না। তবে এখনও সুযোগ রয়েছে আপনাদের জন্য, কারণ কেন্দ্রীয় সরকার এই সময়সীমা বাড়িয়েছে।

ই-মনোনয়ন কী?

ব্যাঙ্ক ও ইন্সুরেন্স থেকে শুরু করে অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগের ক্ষেত্রে ই-নমিনেশন খুবই গুরুত্বপূর্ণ। কোনও বিনিয়োগকারীর মৃত্যুর পর, তাঁর মনোনয়ন করা ব্যক্তি সেই টাকা পাওয়ার অধিকারী হন। সেই নিয়মই বাধ্যতামূলক করা হয়েছে EPF অ্যাকাউন্ট হোল্ডারদের ক্ষেত্রে। তবে EPFO (Employees’ Provident Fund Organization) তাঁর গ্রাহকদের মনোনয়নের সুবিধা দিয়েছে। অর্থাৎ ইপিএফ অ্যাকাউন্ট হোল্ডাররা ঘরে বসেই কোনও নমিনিকে ডিজিটালি যুক্ত করতে পারেন। তবে তাঁদের UAN ও মোবাইল নম্বর আধারের সঙ্গে লিঙ্ক করা থাকতে হবে।

কীভাবে করবেন EPF Nomination?

কয়েকটি সহজ ধাপে করা যায় এই প্রক্রিয়া।

প্রথমে যেকোনও ইন্টারনেট ব্রাউজারে থেকে epfindia.gov.in ওয়েবসাইটে যান।

এরপর প্রথমে সার্ভিস অপশনে ঢুকতে হবে। এরপর বেশ কয়েকটি অপশন পাবেন।

এরপর অপশনগুলির মধ্যে ‘ফর এমপ্লয়িজ’ বেছে নিন।

এবার Member UAN/Online service(OCP/OTP)-তে ক্লিক করুন।

এরপর আপনার UAN নম্বর এবং লগ ইন পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে যান।

এখানে ইনেকগুলি ট্যাবের মধ্যে ম্যানেজ (Manage) ট্যাব দেখতে পাবেন। সেখানে ক্লিক করলে পাবেন ই-নমিনেশনের অপশন। এবার ওখানে ক্লিক করুন।

এখানে ‘প্রোভাইড ডিটেইলস’ বলে একটা অপশন আসবে।এখানে সেভ (Save) বাটনে ক্লিক করুন।

এবার ‘ফ্যামিলি ডিক্ল্যারেশন’ ও পরে ইয়েস বাটনে ক্লিক করুন।

এখানে ‘অ্যাড ফ্যামিলি ডিটেইলস’ অপশনে গিয়ে সব প্রয়োজনীয় তথ্য পূরণ করুন। চাইলে আপনি একজনের বেশি EPF অ্যাকাউন্টে নমিনি রাখতে পারবেন।

নমিনেশন ডিটেইলসে কাকে কত শতাংশ দিতে চান তা জানাতে হবে। এই কাজ হয়ে গেলে ‘Save EPF Nomination’ ক্লিক করুন।

এবার ই-সাইন সিলেক্ট করে ওটিপি জেনারেট করুন। আপনার আধার নম্বরের সঙ্গে যে মোবাইল নম্বর দেওয়া রয়েছে সেখানে একটি ওটিপি (OTP) আসবে। সেটি দিয়ে ওকে ক্লিক করলেই আপনার EPFO-র জন্য ই-নমিনেশনের রেজিস্ট্রেশেন সম্পূর্ণ হবে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল