সুখবর! এবার চাকরি বদলালেও PF অ্যাকাউন্ট ট্রান্সফার করতে হবে না

দেশে প্রায় ৫ কোটি পিএফ গ্রাহকদের জন্য সুখবর। এবার গ্রাহকদের বড় ঝক্কির হাত থেকে বাঁচিয়ে দিতে চলেছে EPFO কর্তৃপক্ষ। এতদিন চাকরি বদল করলে

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশে প্রায় ৫ কোটি পিএফ গ্রাহকদের জন্য সুখবর। এবার গ্রাহকদের বড় ঝক্কির হাত থেকে বাঁচিয়ে দিতে চলেছে EPFO কর্তৃপক্ষ। এতদিন চাকরি বদল করলে পুরোনো পিএফ অ্যাকাউন্ট বদল করতে হতো। নতুন নিয়মে সেটা আর করতে হবে না। চাকরি বদলালেই পুরোনো EPF অ্যাকাউন্টের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে জুড়ে যাবে নতুন অ্যাকাউন্ট। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী ভূপেন্দ্র যাদবের সভাপতিত্বে EPFO-র সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজের বৈঠকে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।

কেন্দ্রীয় সরকার এবার One UAN One EPF নীতি গ্রহণ করেছে। এর আগে একজন চাকুরিজীবীর একটিমাত্র UAN নম্বর চালু হয়েছিল। ফলে বারবার চাকরি বদল করলেও UAN নম্বর একই থাকতো। কিন্তু একেকটি কোম্পানির একেকটি EPF অ্যাকাউন্ট তৈরি হতো। ফলে পুরোনো অ্যাকাউন্ট থেকে নতুন কোম্পানির EPF অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে হতো। তা ছিল দীর্ঘমেয়াদি কাজ। ফলে অনেকটাই সমস্যা হচ্ছিল পিএফ গ্রাহকদের। এবার সেই সমস্যার সমাধান করে ফেলছে EPFO কর্তৃপক্ষ। ইতিমধ্যেই EPFO-র সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিও এর জন্য একটি সেন্ট্রাল আইটি সিস্টেম তৈরির অনুমোদন দিয়েছে।

জানা যাচ্ছে, EPFO একটি সেন্ট্রালাইজড আইটি সিস্টেম তৈরি করছে। যা তৈরি করছে সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং বা সি-ড্যাক। এটি তৈরি হয়ে গেলে আর পিএফ গ্রাহকদের আর ঝামেলা পোহাতে হবে না। চাকরি বদল হলেও পুরোনো UAN নম্বরের মতো পুরোনো EPF অ্যাকাউন্ট পরিবর্তন করতে হবে না। স্বয়ংক্রিয়ভাবেই তা ট্রান্সফার হয়ে যাবে। পিএফ অ্যাকাউন্ট নম্বর একই থাকবে। ফলে গ্রাহকদের অ্যাকাউন্ট স্থানান্তর নিয়ে চিন্তা করতে হবে না।

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

পাঁচ ফুট লম্বা কুমিরকে কাঁধে ঝুলিয়ে থানায় হাজির কৃষক, কাণ্ড দেখে চোখ ছানাবড়া পুলিশের

চিকিৎসকদের গাফিলতির জেরে গর্ভাবস্থায় শিশুর মৃত্যুর অভিযোগ, উত্তেজনা কৃষ্ণনগর জেলা হাসপাতালে

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

রবিবার মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন, কোন-কোন লাইনে মিলবে বিশেষ পরিষেবা?

মাথার দাম ৫০ লাখ ডলার, জঙ্গিনেতা মেজর জিয়ার শাস্তি প্রত্যাহার করছে তারেক রহমান সরকার?

নিজের হাতে রান্নার পর ইসকনে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন শুভেন্দু

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য

কমনওয়েলথে ৫৪ কেজি বিভাগে সোনা জিতলেন বক্সার প্রীতি পাওয়ার

বিশ্বকাপের আগে অধিনায়কত্ব ছাড়লেন এই ক্রিকেটার, কার হাতে তুলে দিলেন দায়িত্ব?