Breaking: আচমকাই বন্ধ হয়ে গেল ফেসবুক, হোয়াটসঅ্যাপ! চরম বিপাকে উপভোক্তারা

মূলত আইওএস ও অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের ক্ষেত্রে এই সমস্যা দেখা দিয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি:  আচমকাই স্তব্ধ হয়ে গেল ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। বিপাকে অনলাইনের শতশত গ্রাহক। ঘটনাটি ঘটেছে বিশ্বের নানা প্রান্তে। প্রথমে ফেসবুক ডাউন হয়, তারপরেই একে একে বাকি মাইক্রো ব্লগিং সাইট গুলি বন্ধ হতে শুরু করে। মূলত আইওএস ও অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের ক্ষেত্রে এই সমস্যা দেখা দিয়েছে। সোমবার রাতে থেকে আচমকাই স্তব্ধ হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া। পরিষেবা বন্ধ হয়েছে হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রামে। জানা গিয়েছে, প্রায় গোটা বিশ্বের অধিকাংশ গ্রাহক রাত ৯টার পর থেকে এই সাইটগুলি আর ব্যবহার করতে পারছেন না। প্রায় আধঘণ্টার উপর বন্ধ রয়েছে পরিষেবা। 

ফেসবুকের তরফে জানানো হয়েছে, দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে। একই বার্তা পাঠিয়েছে হোয়াটসঅ্যাপ। দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানা গিয়েছে। কিন্তু ঠিক কী কারণে এই ঘটনা ঘটল? উত্তর দেয়নি দুই সংস্থা। অনেকে এই ঘটনার জন্য আকামাইকে দায়ী করছে। যেটি গোটা বিশ্বের কনটেন্ট কোড পরীক্ষা করে। শুধুমাত্র ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপ কিংবা ইনস্টাগ্রাম নয়, বিশ্বের একাধিক সাইটের ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। বড়বড় সার্চ ইঞ্জিন কিংবা মাইক্রো সাইট কিংবা সোশ্যাল প্ল্যাটফর্ম আচমকা কাজ করা বন্ধ করে দিয়েছে বলে জানা গিয়েছে সূত্র মারফত।সমস্যায় পড়েছে অ্যামাজন ওয়েবের সমস্ত প্ল্যাটফর্ম। এখনও পর্যন্ত রিকোভারি করা যায়নি সার্ভিস। শুধুমাত্র ফেসবুক নয়, একাধিক আমেরিকান কোম্পানির সার্ভার শ্লো হয়ে গিয়েছে। ডাউন হয়ে গিয়েছে নেটওয়ার্ক। কাজ বন্ধ রয়েছে।

সমস্যা খুবই গভীর বলে খবর পাওয়া যাচ্ছে। বিশ্বের সর্ববৃহৎ ডিএনএস সার্ভার থেকে সরিয়ে দেওয়া হয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রামের সার্ভার ও আইপি ঠিকানা। তাই আজ কিংবা কাল সকালের মধ্যে সেই সমস্যার সমাধান নাও হতে পারে। যদিও কারোর তরফে এই বিরাট বিভ্রাটের প্রকৃত কারণ কিছুই জানা যায়নি।

 

 

সংঘর্ষ , বোমাবাজি, এলাকা দখল এবং খুনের অভিযোগে কালিয়াচকের তৃণমূল নেতা গ্রেফতার

ঘর ওয়াপসি লখনউ ছেড়ে দিল্লি ক্যাপিটলসে ঋষভ

বিধানসভায় কুণালকে ‘চোর’ স্লোগান! পাল্টা দিলেন বেলেঘাটার বিধায়ক

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন জর্জ কুরিয়েন, আচমকা কী হল?

ফলতার পর এবার সালানপুর, তৃণমূল নেতাকে ‘হাফপ্যান্ট’ পরিয়ে রোড – শো পুলিশের

দেখতে হুবহু প্রধানমন্ত্রীর মতো! নবদ্বীপে ঝালমুড়ির ঠোঙা হাতে কে এই ব্যক্তি?

ইছামতি নদীর পাড়ে ১৩টি বেআইনি গেস্টহাউস ভেঙে ফেলার নির্দেশ টাকি পুরসভার

‘মোছা যাবে না ফুটেজ’, ভবানীপুর নিয়ে মমতার করা মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

‘আগের সরকারকে উত্তর দিয়েছে জনগণ’, শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর

মমতাই সুপ্রিমো! দলের রাশ ধরে রাখতে তড়িঘড়ি কমিশনকে চিঠি দিল কালীঘাট তৃণমূল

‘বাবা আমাকে বাঁচাও’, লখনউ কোচিং সেন্টার অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যুর আগে শেষ ফোন তরুণীর

মেসি কাণ্ডে অরূপের রক্ষাকবচ বহাল রাখল কলকাতা হাইকোর্ট

সকালের ব্যস্ততা এড়াতে রান্নার ঝামেলা শেষ! ঝটপট বানান এই সুস্বাদু নো কুক টিফিন

সব রান্নাতেই জিরের গুঁড়ো দিচ্ছেন? অজান্তেই শরীরে কী ক্ষতি বা লাভ হচ্ছে জানেন?