ফেসবুকে নয়া ফিচার, নির্দিষ্ট নাম ধরে খোঁজা যাবে কমেন্ট

ব্যবহারকারীদের কথা মাথায় রেখে এই নয়া ফিচার চালু করার সিদ্ধান্ত নিল বিশ্বের অন্যতম জনপ্রিয় সোস্যাল সাইটটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: তারিখ ও নাম ধরে এবার নির্দিষ্ট বন্ধুর মন্তব্য খোঁজা যাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে (Facebook)। ব্যবহারকারীদের কথা মাথায় রেখে এই নয়া ফিচার চালু করার সিদ্ধান্ত নিল বিশ্বের অন্যতম জনপ্রিয় সোস্যাল সাইটটি।

জানা গিয়েছে, ফেসবুক কর্তৃপক্ষ নতুন করে কমেন্ট মডারেশন টুল চালু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে। মূলত কনটেন্ট নির্মাতাদের জন্য এই ফিচার চালু করল ফেসবুক। এই ফিচার চালু হওয়ার ফলে কনটেন্ট নির্মাতারা নিজেদের কনটেন্ট বিষয়ে অন্যদের মতামত সহজেই ইচ্ছে মতো দেখতে পারবেন। সাধারণত কন্টেন্ট নির্মাতাদের শেয়ার করা ছবি, লেখা বা ভিডিওতে প্রচুর লাইক পড়ে। কমেন্টও হয় অসংখ্য। তার মাঝে নির্দিষ্ট নাম ধরে কারোর কমেন্ট খুঁজতে পারবেন কন্টেন্ট নির্মাতারা। শুধু নাম ধরে নয়, তারিখ দিয়েও মন্তব্য খোঁজা যাবে। চাইলেই প্রশংসামূলক বা নেতিবাচক মন্তব্যগুলোও আলাদাভাবে দেখতে পারবেন তাঁরা। পাশাপাশি কেউ কোনও কনটেন্টে কতবার লাইক দিয়েছেন তা–ও জানা যাবে।

কমেন্ট মডারেশন টুলের সাহায্যে কনটেন্ট নির্মাতারা নিজেদের অপছন্দের কমেন্ট বা মন্তব্য নিয়ন্ত্রণ করতে পারবে নিজেদের কনটেন্টে। কমেন্ট বক্সে কেউ কুরুচিকর বা অশ্লীল মন্তব্য করলে সেগুলো অন্যরা দেখতে পারবেন না, এমন ব্যবস্থা করতে পারবেন। একইসঙ্গে গত ৩০ দিনে কতগুলি মন্তব্য আড়াল করা হয়েছে, সেই রকম মন্তব্যগুলির সংখ্যাও জানতে পারবেন কনটেন্ট নির্মাতারা। ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ডে কমেন্ট ম্যানেজার বিভাগে প্রবেশ করে এই টুলটি ব্যবহার করা যাবে। বিষয়টি নিয়ে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, নতুন টুলটি কনটেন্ট নির্মাতাদের সাহায্য করবে।

চিলি চিকেন, তবে একটু অন্য রকম! বাড়িতেই বানিয়ে ফেলুন এই সুস্বাদু পদটি

সপ্তাহে দু’দিন মাছ–ভাত দিয়েই চলবে ‘‌মা ক্যান্টিন’‌, আর কী মিলবে?‌ জানালেন দিলীপ

‘ঝড়ের আগের শান্ত পরিবেশ’, ট্রাম্পের নতুন পোস্ট ঘিরে জল্পনা! নিশানায় ইরান?

হাতে সময় নেই? অফিসের জন্য দ্রুত তৈরি করুন প্রোটিনে ভরপুর এই ৫ খাবার

পাঁঠার মাংসে এবার বাদামের স্বাদ, একঘেয়ে রেসিপিতে আনুন নতুনত্ব

নেটফ্লিক্স স্টাইলে তথ্যচিত্র বানিয়ে বসের কাছে ছুটি চাইলেন কর্মচারী, ভাইরাল ভিডিও

শহরে নো-পার্কিংয়ে গাড়ি রাখলেই পকেট থেকে খসবে মোটা অঙ্কের জরিমানা!

চারধাম যাত্রার নামে চলছে সাইবার প্রতারণা! ৫৫০টি ভুয়ো অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা পুলিশের

৪.৬৯ লাখে বিক্রি ‘নেতানিয়াহু’, ৪২৯ টাকা কেজি দরে ‘ডোনাল্ড ট্রাম্প’

গুজরাতকে দুরমুশ করে প্লে-অফের লড়াইয়ে রইলেন রাহানেরা

ইডেনে অ্যালেন-রঘুবংশীর তাণ্ডব, গুজরাতকে ২৪৮ রানের লক্ষ্য দিল কলকাতা

মেট্রো প্রকল্পে গতি, দীর্ঘ অপেক্ষার পর কাজ শুরু কবি সুভাষে, কবে মিলবে পরিষেবা?

তৃণমূলের পার্টি অফিস খুলতেই চক্ষু চড়কগাছ! মিলল ৫০টির বেশি আধারকার্ড

যুবভারতীতে রবি রাতে ‘মহাযুদ্ধ’, আইএসএলের শিরোপা লড়াইয়ে মুখোমুখি ইস্ট বেঙ্গল-মোহনবাগান