ধপাস! একদিনে ২ লক্ষ কোটির বেশি টাকা খোয়ালেন জুকেরবার্গ

সম্পদের নিরিখে জুকেরবার্গকে ছাপিয়ে গিয়েছেন দুই ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানি ও গৌতম আদানি।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সময়টা মোটেও ভাল যাচ্ছে না ফেসবুক কর্ণধার মার্ক জুকেরবার্গ। একদিকে হু-হু করে যেমন কমছে ফেসবুকের গ্রাহক, তেমনই কমছে সংস্থার কর্ণধারের সম্পত্তির পরিমাণ। বৃহস্পতিবার এক ধাক্কায় ভারতীয় মুদ্রায় ২ লক্ষ ৩১ হাজার কোটি টাকার বেশি সম্পদ খুইয়েছেন জুকেরবার্গ। শুধু তাই নয়, বিশ্বের সেরা ধনীর তালিকাতেও কয়েক কদম পিছিয়ে পড়েছেন। সম্পদের নিরিখে জুকেরবার্গকে ছাপিয়ে গিয়েছেন দুই ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানি ও গৌতম আদানি।

সম্প্রতি ফেসবুকের মালিকানা সংস্থার নাম পরিবর্তন করে ‘মেটা’ করেছিলেন জুকেরবার্গ। গত কয়েক দশক ধরে কার্যত বিশ্বজুড়ে রাজত্ব চালাচ্ছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। কিন্তু গত কয়েক বছর ধরেই ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর অভিযোগ উঠেছে। একাধিক মামলাও দায়ের হয়েছে। বৃহস্পতিবারই আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছিল, ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ক্রমশই কমেছে। আর তার পরেই বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। শেয়ার বাজারে জুকারবার্গের মেটা প্ল্যাটফর্ম ইঙ্কের শেয়ার দর ২৬ শতাংশ হ্রাস পায়। ২০ হাজার কোটি ডলার কমে যায়।  

ফোর্বস ম্যাগাজিন জানিয়েছে, ‘মেটা’র শেয়ার দরে পতন ঘটায় সংস্থার প্রতিষ্ঠাতা ও সিইও জুকেরবার্গের মোট সম্পদের পরিমাণ ৩ হাজার ১০০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় ২ লক্ষ ৩১ হাজার ৬২ কোটি টাকা) কমে ৮ হাজার ৫০০ কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে। ফলে বিশ্বের সেরা ধনীর তালিকায় ১২ নম্বরে নেমে গিয়েছেন ফেসবুক প্রতিষ্ঠাতা।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল