বিপাকে রামদেব, বাতিল পতঞ্জলির ১৪ পণ্যের লাইসেন্স

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আবার বিপাকে পড়ল যোগগুরু রামদেবের পতঞ্জলি। সুপ্রিম কোর্টে ভর্ৎসনার পর এবার  উত্তরাখণ্ড সরকারে কাছে ধাক্কা খেল পতঞ্জলি। এবার উত্তরাখণ্ডে বাতিল হল ১৪টি পতঞ্জলি পণ্যের লাইসেন্স।  যার জেরে চাপে পড়ল রামদেবের সংস্থা।

উত্তরাখণ্ড সরকার একটি হলফনামায় জানিয়েছে, বিভ্রান্তিকর বিজ্ঞাপনের জন্যই ১৪টি পতঞ্জলি পণ্যের বাতিল করা হয়েছে লাইসেন্স। ১৯৫৪ সালের ড্রাগস অ্যান্ড ম্যাজিক রেমেডিজ বারবার র লঙ্ঘন করেছে দিব্য ফার্মেসি এবং পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেড সংস্থা। সেইজন্যই নেওয়া হয়েছে  পদক্ষেপ।  পাশাপাশি উত্তরাখণ্ডের বাসিন্দাদের সাফ জানিয়ে দিয়েছেন, পতঞ্জলি পণ্যের বিজ্ঞাপন প্রকাশ করলে বড়সড় শাস্তির মুখে পড়তে হবে। জরিমানা বা কারাদণ্ড দুটোই ভোগ করতে হতে পারে।

কোন কোন পণ্যের লাইসেন্স বাতিল করল উত্তরাখণ্ড সরকার? সেগুলি হল দিব্যা ফার্মেসির   শ্বসারী গোল্ড, ব্রনকম, শ্বসারী আওয়ালেহ, লিপিডোম, বিপি গ্রেট, মধুগ্রিত, মধুনাশিনী ভাটি, লিভামৃত অ্যাডভান্স, লিভোগ্রিট, IGrit গোল্ড। এছাড়াও পতঞ্জলি আয়ুর্বেদের পতঞ্জলি দৃষ্টি আই ড্রপ। অন্যদিকে বর্তমানে  বিভ্রান্তিকর বিজ্ঞাপনের মামলায় সুপ্রিম কোর্টে চলছে পতঞ্জলি আয়ুর্বেদ নিয়ে মামলা।  আদালতের তিরস্কারের পর পতঞ্জলি আয়ুর্বেদ বিভ্রান্তিকর বিজ্ঞাপনের বিষয়ে একটি জাতীয় দৈনিকে বিজ্ঞাপন প্রকাশ  করে প্রকাশ্যে ক্ষমা চেয়েছে। সুপ্রিম কোর্টে  আজ মঙ্গলবার ফের ওই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। শীর্ষ আদালত কী রায় দেয়, তার দিকেই তাকিয়ে গোটা দেশ। 

সোমে ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের, তালিকায় আপনি আছেন?

ইমরান খানকে নিয়ে মুখ খুলবেন না, পাক ক্রিকেটারদের সতর্ক করল পিসিবি

মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিনের জেরেই শিশুমৃত্যু! হরিণঘাটায় উত্তেজনা, স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের

২৬৭ জন যাত্রী নিয়ে মাঝসমুদ্রে ডুবল নৌকা, সলিল সমাধি ৬

শৌচাগার থেকে উদ্ধার ২২ বছরের তরুণীর মৃতদেহ! নিখোঁজ স্বামী-সন্তান

সমাবর্তন অনুষ্ঠানে নজর কাড়ল বিড়াল, প্রিয় পোষ্যকে কাঁধে নিয়ে ডিগ্রি নিলেন শিক্ষার্থী

‘থিম পুজোর বিরুদ্ধে নই,’ নিন্দার মুখে পড়ে সাফাই বিশ্ব হিন্দু পরিষদের

জন্মাষ্টমী উপলক্ষে সেজে উঠেছে কচুয়া লোকনাথ ধাম, নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে মন্দির চত্বর

উপকূলের খুব কাছেই নিম্নচাপ, রবিতে দক্ষিণবঙ্গের এই সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

যানজটের হাত থেকে মুক্তি পেতে ঢাকার ব্যস্ত রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটো ও ই-রিকশা  

‘প্রকৃত শত্রুকে চিনুন’, আমেরিকা-ইজরায়েলকে নিশানা করে মুসলিম রাষ্ট্রপ্রধানদের চিঠি মোজতবার

শৌচালয়ের কমোডের পাদানির নিচে ঘাঁপটি মেরে ৬ ফুট লম্বা গোখরা, তারপর যা ঘটল…

‘থিমের নামে মায়ের মুখ বিকৃতি করা যাবে না’, দুর্গাপুজোর আগে বার্তা অগ্নিমিত্রার

‘সাহেব ছুটি মিললে স্ত্রীর শেষকৃত্যে হাজির থাকতে পারি’, ঊর্ধ্বতন অফিসারের কাছে করুণ আর্তি কনস্টেবলের