LIC কবে IPO তালিকাভুক্ত হবে, জানালেন কেন্দ্রীয় অর্থসচিব

লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়ার (LIC) আইপিও তালিকায় কবে আসবে সেটা নিয়ে সাধারণ মানুষের সঙ্গে অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরাও।

Share:

নিজস্ব প্রতিনিধি: লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়ার (LIC) আইপিও তালিকায় কবে আসবে সেটা নিয়ে সাধারণ মানুষের সঙ্গে অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরাও। ভারতের অর্থসচিব টিবি সোমনাথন জানিয়ে দিলেন, আগামী আর্থিক বছরের প্রথম প্রান্তিকে আইপিও তালিকাভুক্ত হবে এলআইসি। তিনি আশা প্রকাশ করেছেন এলআইসিতে সরকারের অংশ বিক্রি হতে পারে আগামী বছরের মার্চ থেকে জুন মাসের মধ্য়ে। এর অর্থ, ওই সময়ের মধ্য়েই এলআইসি-তে বিলগ্নীকরণ সম্পুর্ণ করতে পারে কেন্দ্রীয় সরকার। রবিবার মাদ্রাজ স্কুল অফ ইকোনমিক্সে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় অর্থসচিব এই মন্তব্য করেছেন।

তিনি আরও জানিয়েছেন, আমি বিশ্বাস করি যে এয়ার ইন্ডিয়ায় শেয়ার বিক্রি শীঘ্রই শেষ হবে। এই প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। এরপরই তিনি বলেন, এলআইসি -র বিনিয়োগও প্রায় একই সময়ে হতে চলেছে। আগামী বছর মার্চ থেকে জুন পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে। তবে শুধু এলআইসি বা এয়ার ইন্ডিয়া নয়, কেন্দ্রীয় অর্থসচিব আরও জানিয়েছেন, লাভজনক সরকারি সংস্থা কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়াও (CONCOR) বিক্রির পথে এগোচ্ছে কেন্দ্রীয় সরকার।

আগামী ডিসেম্বরের মধ্য়েই এর বিলগ্নীকরণ করা হতে পারে। এর আগে শনিবার দেশের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা কৃষ্ণমূর্তি সুব্রহ্মণিয়ম বলেছিলেন যে এই বছরের চতুর্থ ত্রৈমাসিকের মধ্যে এলআইসি বিলগ্নীকরণ করা হবে। তিনি জানিয়েছিলেন, চলতি বছর দেশীয় কোম্পানিগুলির শেয়ার বিক্রি করে ১.৭৫ লক্ষ কোটি টাকা জোগাড় করার প্রস্তুতি রয়েছে কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রের আশা, এয়ার ইন্ডিয়ার শেয়ার বিক্রি করেই ভালো টাকা পাওয়ার যেতে পারে।

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

গণতন্ত্র জিতল, ভয়ের রাজনীতি হারল, ফলতায় বিপুল ভোটে বিজেপি প্রার্থী জিততেই বার্তা মোদির

এভারেস্ট জয় করে বাড়ি ফিরলেন হিন্দমোটরের শুভম, স্বাগত জানাল উত্তরপাড়া

গরমে পাতে সবুজের ছোঁয়া চাই? শাকসব্জি ছাড়াই এমন এক পদ, যা বারবার চাইবে সবাই

তৈরি প্লে অফের সূচি, কার বিরুদ্ধে কে? পড়ুন বিস্তারিত

সাগর আর পাহাড় একসঙ্গে উপভোগ করতে চাইলে ঘুরে আসুন দেশের সেরা তিন গন্তব্যে

জঙ্গলমহলে হাতি, ও মানুষের সংঘাত রুখতে বন দফতরকে আরও সক্রিয় হওয়ার বার্তা বিধায়কদের

নন্দীগ্রামে উপনির্বাচনে প্রার্থী খুঁজতে কাল ঘাম ছুটছে তৃণমূল কংগ্রেসের

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

বেহালার ক্যানেল রোডে একের পর এক নেশার ঠেক ভেঙে গুঁড়িয়ে দিলেন এলাকার মহিলারা

বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হবে ঝড়-বৃষ্টি, কবে কোথায় জেনে নিন…

‘সোলো ট্রিপে’ কোথায় যাবেন বুঝছেন না? জেনে নিন ভারতের সেরা পাঁচ ভ্রমণ ঠিকানা